Friday, April 3, 2026

ভূস্বর্গে লাগাতার হামলা! স্বাধীনতা দিবসের আগেই জঙ্গি দমনে অভিনব ভাবনা সেনাবাহিনীর

Date:

Share post:

জঙ্গি হামলা ঠেকাতে এবার অভিনব উদ্যোগ সেনাবাহিনীর। জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে জঙ্গিদের সমস্ত প্ল্যান বানচাল করতে মরিয়া জওয়ানরা। সংবাদসংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে এলাকার বাসিন্দাদের বাড়ি বাডি গিয়ে জঙ্গি নাশকতা ঠেকাতে সাহায্য প্রার্থনা করা হচ্ছে বলে খবর। চলতি বছরে জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ১১ জন নিরাপত্তা কর্মী-সহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

সেনাবাহিনীর তরফে ইতিমধ্যে স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে সন্দেহভাজন কাউকে দেখলে যত শীঘ্র সম্ভব জানানোর আর্জি জানানো হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাতে গোপন থাকে সেই প্রতিশ্রুতিও সেনার তরফে দেওয়া হচ্ছে বলে খবর। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে রাজৌরি, পুঞ্চ, রিয়াসি, উধমপুর, কাঠুয়া এবং ডোডা জেলায় এ বছর এখনও পর্যন্ত ১১ জন নিরাপত্তা কর্মী এবং একজন গ্রাম প্রতিরক্ষা রক্ষী সদস্য-সহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

তবে বাহিনীর পাল্টা হামলায় গত মাসে কাঠুয়া এবং ডোডা জেলায় দুটি এনকাউন্টারে পাঁচ জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে খবর। তবে জঙ্গি দমনে যেভাবে এলাকার সাধারণ মানুষকেও পরোক্ষে যুক্ত করার প্রচেষ্টা শুরু করেছে বাহিনী, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে সবাই যে সহযোগিতা করতে এগিয়ে আসবেন তেমনটা নয়। কিন্তু কিছু মানুষ অবশ্যই এগিয়ে আসবেন, সেক্ষেত্রে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে আমরা আরও বেশি করে ওয়াকিবহাল হতে পারব।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...