Tuesday, March 31, 2026

অসহায় পশুদের প্রাণ বাঁচাতে বড় উদ্যোগ! ধসে বিধ্বস্ত ওয়েনাড়ে কন্ট্রোলরুম খুলল সরকার

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে ওয়েনাড়ে (Waynad ) মৃতের তালিকা! শেষ পাওয়া খবরে ইতিমধ্যে ৩৬১ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি এখনও নিখোঁজ ২৬০ জনেরও বেশি মানুষ। এখনও জোরকদমে উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছে বলে খবর। ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে বলে খবর। এবার পশুদের জন্যও পৃথক একটি কন্ট্রোল রুম (Control Room) খুলল কেরল সরকার‌। সূত্রের খবর কেরলের বিপর্যস্ত এলাকা থেকে যে সমস্ত পশুদের জীবিত অবস্থায় উদ্ধার করা হচ্ছে, তাদের এই কন্ট্রোল রুমে পাঠানো হচ্ছে। সেখানে তাদের চিকিৎসার বন্দোবস্ত করার পাশাপাশি সবরকম পরিষেবা দেওয়া হচ্ছে বলে খবর। সরকারের তরফে জানানো হয়েছে পশুরা সুস্থ হয়ে উঠলে তাদের সঠিক জায়গায় ফিরিয়ে দেওয়া হবে।


কেরলের চূড়ালমাল গ্রামে ২৪ ঘণ্টার ওই কন্ট্রোল রুম খোলা হয়েছে। যাঁরা ওই পশুদের নিতে ইচ্ছুক, তাঁদের সরকারের কাছে আবেদন জানাতে হবে। তারপরই তাদের পশুপালক দের হাতে তুলে দেওয়া হবে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ভূমিধসের পর বিভিন্ন জায়গায় আটকে পড়া পশুদের মাথার উপর ছাদ দেওয়া হচ্ছে। অসহায় হয়ে ওদের থাকতে হবে না। তবে শুধু গবাদি পশুই নয় পাখিদেরও উদ্ধার করে ওই কন্ট্রোল রুমে রাখা হচ্ছে বলে খবর।

 

এই কন্ট্রোল রুমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি কাজ করছে। সূত্রের খবর, কেরল সরকারের কন্ট্রোল রুমে বর্তমানে একাধিক পশু চিকিৎসক রয়েছেন। বিভিন্ন এলাকা থেকে ছোট পশু বা পাখিকে খাঁচায় ভরে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে। গত ২৯ জুলাই রাতে ওয়েনাড়ের পাহাড়ি এলাকায় আচমকা ধস নামে। চারটি গ্রাম সেই বিপর্যয়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।


Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...