Wednesday, June 24, 2026

উত্তরপ্রদেশে খাবারে বি.ষক্রিয়ায় আ.ক্রান্ত সরকারি স্কুলের ৮০ পড়ুয়া

Date:

Share post:

খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত একটি সরকারি স্কুলের ৮০ পড়ুয়া। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেওরিয়ার এক গ্রামে। অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেওরিয়ার মেহরুনা গ্রামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্রম মেথড ইন্টার কলেজ নামে একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। ওই স্কুলেই প্রায় ১০০ খানেক আবাসিক পড়ুয়া ছিল। রবিবার রাতে খাওয়ার পরই অসুস্থ বোধ করতে থাকে তারা। কারও পেটে যন্ত্রণা শুরু হয়, কেউ বমি করতে থাকে। একের পর এক পড়ুয়ার মধ্যে একই উপসর্গ ধরা পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা স্কুলে। একসঙ্গে এত পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ ছড়ায় স্কুল কর্তৃপক্ষের মধ্যে।

জেলাশাসক দিব্য মিত্তল জানিয়েছেন, পড়ুয়াদের চিকিৎসা চলছে। তাদের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে পড়ুয়ারা এখন বিপন্মুক্ত বলে জানিয়েছেন জেলাশাসক। খাবারে বিষক্রিয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।স্কুলের খাবার পরীক্ষা করার জন্য রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরের একটি দল স্কুলে পৌঁছয়। তারা খাবারের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। এ ছাড়াও রান্নাঘর, খাবার পরিবেশনের যাবতীয় জিনিসও পরীক্ষা করে দেখেন তারা। জানা গিয়েছে, রবিবার রাতে পড়ুয়াদের পুরি আর ছোলার তরকারি দেওয়া হয়েছিল। ছোলার তরকারি সকালে রান্না করা হয়েছিল। সেই তরকারি রাতেও পড়ুয়াদের খেতে দেওয়া হয় বলে অভিযোগ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই তরকারি থেকেই বিষক্রিয়া হয়েছে।

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...