Tuesday, March 24, 2026

ঘোলা জলে মাছ ধরছে সেনা! প্রতিবাদী পড়ুয়ারা চান অন্তর্বর্তী সরকারের প্রধান হোন ইউনুস

Date:

Share post:

লাগাতার কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে কার্যত বাধ্য হয়েছেন শেখ হাসিনা। তাঁর দেশত্যাগের পর গতকাল, সোমবারই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার ঘোষণা করেন। তবে এই সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা। সেনার হাতেই রাশ থাকবে, নাকি দায়িত্বে অন্য কেউ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এই পরিস্থিতিতে যে নামগুলি ভেসে আসছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে, তাঁদের মধ্যে অন্যতম নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে (Muhammad Younus)।

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা পড়ুয়ারা জানিয়ে দেন, ঘোলা জলে কাউকে মাছ ধরতে দেওয়া হবে না। অর্থাৎ, সেনা-সমর্থিত বা রাষ্ট্রপতিশাসিত কোনও সরকারকে সমর্থন করা হবে না। প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কোনও সরকারকে সমর্থন করা হবে না বলেও জানানো হয়। এই পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর শীর্ষ সারিতে থাকা ছাত্রনেতারা জানিয়ে দিলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তাঁরা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে (Muhammad Younus) চান।

বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মঙ্গলবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম একটি ভিডিও বার্তায় জানান, ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা গঠন করতে চাইছেন তাঁরা। নাহিদ আরও জানান যে, তাঁর ইউনুসের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ‘ছাত্রদের আহ্বানে এবং বাংলাদেশকে রক্ষায়’ দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে দাবি করেছেন নাহিদ।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাংবাদিক বৈঠকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “ছাত্র-নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটানো হল। কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না, বরং যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এ ধরনের ফ্যাসিবাদ তৈরি হয়, সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে।”

আরও পড়ুন: বাংলাদেশের সেনা সমর্থিত সরকার চাইছে না আন্দোলনকারী ছাত্ররা, বড় সিদ্ধান্ত আজ

 

Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...