Saturday, June 27, 2026

একগুচ্ছ কর্মসূচি-শিলন্যাস-উদ্বোধন: গুরুবারে ২দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

একগুচ্ছ কর্মসূচি নিয়ে দুদিনের সফরে ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার ঝাড়গ্রামে সরকারি উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে। সেই অনুষ্ঠানেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চ থেকেই জেলার উন্নয়নে ৩০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। যার মধ্যে ১২০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও ১৮০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হবে। যার মধ্যে রয়েছে ঝাড়গ্রামের (Jhargram) নবনির্মিত নিজস্ব জেলাশাসকের অফিস ভবন, একাধিক হেলথ সেন্টার, রাস্তা, কমিউনিটি সেন্টার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন। থাকছে হেল্পসেন্টার, রাস্তা, কমিউনিটি হল, সোলার লাইট, সোলার টিউবওয়েল ইত্যাদি। ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের অনান্য জেলার জন্যও প্রায় ১০০০ কোটি টাকা প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এক-একটি জেলা ধরে পরিষেবা প্রদানের কথা রয়েছে।প্রাথমিক ভাবে হেলিকপ্টারে করেই ঝাড়গ্রামে যাওয়ার কথা আছে মুখ্যমন্ত্রীর। তবে প্রাকৃতিক কারণে উড়ানের ছাড়পত্র না মিললে সড়কপথেই সেখানে যাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই প্রস্তুতিও রাখা হয়েছে প্রশাসনের তরফে।

ওই অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী বিশিষ্টজনদের সংবর্ধনা, আদিবাসী কৃতী পড়ুয়াদের সহায়তা, আদিবাসী ক্লাবগুলিকে বাদ্যযন্ত্র প্রদান হবে। দিনভর রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝাড়গ্রামে লোকসভায় জয়ের এটাই তৃণমূল সভানেত্রীর প্রথম জেলা সফর। স্বাভাবিকভাবেই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে যা নিয়ে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। বিশ্ব আদিবাসী দিবসে দলনেত্রী কী বার্তা দেন, তা নিয়ে উৎসাহ তুঙ্গে।






Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...