Tuesday, June 16, 2026

রাজনীতি ছাড়ছেন না হাসিনা! দুদিনেই কেন উল্টোসুর প্রাক্তন প্রধানমন্ত্রী পুত্রের

Date:

Share post:

মাত্র দুদিনেই উল্টোসুর বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব জয়ের। যে জয় হাসিনার দেশ ছাড়ার পরেই জানিয়েছিলেন তাঁর মা আর রাজনীতিতে ফিরে আসবেন না, সেই জয়ের মুখেই এখন আওয়ামি লীগের ফিরে আসার বার্তা। বাংলাদেশে বৃহস্পতিবারই গঠন হতে চলেছে অন্তর্বর্তী সরকার। তার আগেই কঠিন প্রত্যুত্তর হাসিনা পুত্রের। সেই সঙ্গে দেশের গোয়েন্দা ব্যর্থতাকেও তিরষ্কার করেন তিনি।

সজীব দাবি করেন, বাংলাদেশে বর্তমানে পুলিশ সম্পূর্ণভাবে পিছনে সরে গিয়েছে। আওয়ামি লীগ নেতা ও সংখ্যালঘুদের যেভাবে হামলার শিকার ও হত্যা করা হচ্ছে তার উপর কোনও নিয়ন্ত্রণ নেই। সীমান্ত রক্ষী বাহিনী দিয়ে ঢাকা শহরের নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা করা হলেও গোটা দেশের গ্রামাঞ্চলে অরাজক অবস্থা চলছে। দলের কর্মীদের এই দুর্দিনে রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত পুণর্বিবেচনা করছেন শেখ হাসিনা।

সজীবের বক্তব্য, শেখ হাসিনা কখনই তাঁর দলের কর্মীদের ছেড়ে যাননি। তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন এবং তাঁর কোথাও চলে যাওয়ার পরিকল্পনা নেই। তিনি দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। প্রথমে তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিলেও, এখন আওয়ামি লীগের নেতারাই হিংসার শিকার। তাই তিনি সিদ্ধান্ত পুণর্বিবেচনা করছেন। তাঁরা তাঁদের কর্মীদের এভাবে ছেড়ে দিতে পারেন না বলেই দাবি সজীবের।

প্রাক্তন প্রধানমন্ত্রী পুত্রের দাবি, “আমরা মরে যাইনি, আমরা কোথাও চলে যাচ্ছি না… আওয়ামি লীগ ফিরে আসছে।”

সেই সঙ্গে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সজীব। তিনি জানান ভারত সরকার দ্রুত হাসিনার অনুরোধের প্রতিক্রিয়ায় তাঁর প্রাণ বাঁচিয়েছেন। সেই কারণে ভারত সরকারকে তিনি যতই ধন্যবাদ জানান তা কম পড়বে বলেও দাবি করেন তিনি।

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...