Saturday, June 20, 2026

ভালো কাজ করছো: বিধায়ক হুমায়ুনকে দেখেই ডেবরার রাস্তায় কনভয় থামালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান সেরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। পথে মধ্যে তাঁর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর (Humayun Kabir)। শুক্রবার, তাঁকে দেখেই কনভয় থামালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫ মিনিট ধরে ডেবরার বিধায়কের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গেও।এদিন ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখান থেকে কলকাতা ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় থাকায় তাঁর কনভয়। কারণে, সেখানে তাঁর জন্য দাঁড়িয়ে ছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া ও সাবির আলি। ৫ মিনিট ডেবরার বিধায়কের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় নেতৃত্বকে কাজ করার পরামর্শন দেন তৃণমূল সুপ্রিমো। হুমায়ুনকে “ভালো কাজ করছো” বলে প্রশংসাও করেন মমতা। তার পর কলকাতার উদ্দ্যেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়। দলনেত্রীর ভোকাল টনিকে উজ্জীবিত ডেবরার তৃণমূল নেতৃত্ব।






Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...