Saturday, April 4, 2026

অলিম্পিক্সে কুস্তিতে পদক আমনের, শুভেচ্ছা মোদির

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে। এবার পদক এল কুস্তি থেকে। অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াতের। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ ম্যাচে আমন হারান দারিয়ান তোই ক্রুজকে। ম্যাচে ১৩-৫ ফলাফলে হারান আমন। আমনের হাত ধরে ষষ্ঠ পদক আসে ভারতের ঝুলিতে। এরপই শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকেন আমন। আমনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

এদিন মোদি তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ অনেক অভিনন্দন আমন শেরাওয়াতকে। প্যারিস অলিম্পিক্সে ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য। তোমার একাগ্রতা, তোমার লড়াইকে কুর্ণিশ। তোমার জয়ে গোটা দেশ গর্বিত।”

অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াতের। ছেলেদের ফ্রি-স্টাই কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ ম্যাচে আমন হারান দারিয়ান তোই ক্রুজকে। ম্যাচে ১৩-৫ ফলাফলে হারান আমন। আমনের হাত ধরে ষষ্ঠ পদক আসে ভারতের ঝুলিতে। ব্রোঞ্জ ম্যাচে প্রথম থেকেই দাপট দেখান আমন। প্রতিপক্ষকে একের পর এক মাত দেন তিনি। ম্যাচে একটা সময়ে ২-৩ পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরে আসেন ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াত। প্রতিপক্ষকে ম্যাটের বাইরে বার করে প্রথম দু’পয়েন্ট এবং পরে এক পয়েন্ট পেয়ে ৬-৩ এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে ভুল করায় ব্যবধান কমে হয়ে ৫-৬। আবার বিপক্ষকে ‘টেক ডাউন’ করে ৮-৫ এগিয়ে যান। এরপর ফিরে তাকাতে হয়নি ভারতীয় কুস্তিগিরকে। শেষমেশ ১৩-৫ ম্যাচ জয় করেন আমন।

আরও পড়ুন- অলিম্পিক্সে কুস্তিতে পদক ভারতের, ব্রোঞ্জ পদক জয় আমন শেরাওয়াতের


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...