Thursday, April 2, 2026

বাঁচাতে হবে সোনাঝুরির জঙ্গল, শান্তিনিকেতনে কমে গেল হাটের দিন

Date:

Share post:

সোনাঝুরি হাটে দূষণ নিয়ন্ত্রণ ও জঙ্গল রক্ষায় পদক্ষেপ বন দফতরের। এখন থেকে ৭ দিন নয়, ৪ দিন খোলা রাখা যাবে সোনাঝুরির হাট। অর্থাৎ শুক্র থেকে সোমবার পর্যন্ত খোলা থাকবে হাট। স্পষ্ট নির্দেশ দিয়েছে বন দফতর। শান্তিনিকেতনে হাট সংলগ্ন এলাকা বনদফতরের অধীনে হওয়ায় একাধিক বিধিনিষেধ চালু হচ্ছে।

বোলপুর বনদফতরের নির্দেশিকা

* জঙ্গলের ক্ষতি কোনওভাবেই রেয়াত করা হবে না।
* হাট কমিটিকে জঙ্গল এলাকাতেই বসাতে হবে প্রায় দশ হাজার চারা গাছ।
* জঙ্গল থেকে মাটি চুরি করা যাবে না।
* গাড়ি-টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে হবে
* গাছপালা নষ্ট হলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা।

বোলপুরের বন দফতরের আধিকারিক জ্যোতিষ বর্মন বলেন,”জীববৈচিত্র্যের কথা মাথায় রেখেই হাট ৪ দিন অর্থাৎ শুক্র থেকে সোমবার পর্যন্ত খোলা থাকবে। তিনদিন জঙ্গল পরিষ্কার এবং গাছ লাগানো-পরিচর্যা চলবে। বনবিভাগ এবং হাট কমিটির যৌথভাবে জঙ্গল সুরক্ষা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জঙ্গলের কোনও ক্ষতিকে মেনে নেওয়া হবে না।” তবে রুটি-রুজির প্রশ্নে বনদফতর ৪ দিন করে হাট খোলা রাখার নির্দেশ দিয়েছে। এতে খুশি প্রায় ১৭০০ হস্তশিল্পী ও ব্যবসায়ী।

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...