Sunday, April 12, 2026

রাত পোহালেই স্বাধীনতা দিবস, এবার রেড রোডে মিলবে পাহাড়-সাগর

Date:

Share post:

বাংলাভাগ নিয়ে যখন জিগির তুলছে একশ্রেণির রাজনৈতিক নেতা ও বিচ্ছিন্নবাদীরা, তখন বাংলা তথা গোটা দেশকে সঠিক সঙ্কেত দিতে অখণ্ড বাংলা’র বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, ১৫ আগস্ট রেড রোডে স্বাধীনতা দিবস (Indeoendence Day) উদযাপন অনুষ্ঠানে এবার ‘অখণ্ড বাংলা’ বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

ভারতবর্ষের মূল চালিকাশক্তি হলেন এ দেশের শ্রমজীবী মানুষ। তাঁরাই অন্নসংস্থান করেন। তাঁদের কাঁধে ভর করেই এগিয়ে চলে কল কারখানা। স্বাধীনতা দিবসের (Independdence Day) কুচকাওয়াজে সেনা পুলিশের পাশাপাশি রেড রোডে হাঁটবেন তাঁরাও। আর পা মেলাবেন জীবনরক্ষার দায়িত্ব যাঁদের হাতে সেই চিকিৎসক-নার্সরা। হাঁটবেন আইনজীবীরাও। সবমিলিয়ে রাজ্যের সব শ্রেণিকে একত্র করে অখণ্ড বাংলার পরিপূর্ণ চিত্র তুলে ধরা হবে বিশ্বের সামনে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে হাতে হাত মেলাবে পাহাড় থেকে সাগর।

এবারের কুচকাওয়াজে অংশ নেবেন উত্তরবঙ্গ, জঙ্গলমহল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সকল শ্রেণির শ্রমজীবী মানুষ। থাকছেন পাহাড় ও উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক এবং অন্যান্য ক্ষেত্রের শ্রমিক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, চিকিৎসক, নার্স আইনজীবী। রাজ্য সরকারের এক আধিকারিক বলেন, ‘মাঝে মধ্যেই বিভিন্ন মহল থেকে বাংলা ভাগের জিগির তোলা হয়।

এবার ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী। তখন পুষ্পবৃষ্টি করবে জাতীয় পতাকা বহনকারী দু’টি হেলিকপ্টার। কুচকাওয়াজের শুরুতে থাকবে প্যারেড কমান্ডার্স জিপ। তারপর একে একে এগিয়ে আসবে সেনা, পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট, একতার বার্তা নিয়ে সম্প্রতি মিছিল, জয় হিন্দ বাহিনী ও একাধিক স্কুলের পড়ুয়া। যোগ দেবেন খেলার জগতের বিশিষ্টরা। তুলে ধরা হবে লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার শাড়ি, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ রাজ্যের একাধিক প্রকল্প। এবারের অন্যতম সংযোজন বনসৃজনের উপর বিশেষ ওয়াক পাস্ট। যুক্ত হয়েছে আদিবাসী নৃত্য। সূত্রের খবর, শ্রমজীবীদের জন্য ওয়াক পাস্টের সময় বরাদ্দ দু’মিনিট করে। ১৫ আগষ্টের অনুষ্ঠানে থাকছে একটি বিশাল আকৃতির দুর্গা মূর্তি। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। সে কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দুর্গা মূর্তি নিয়ে ওয়াক পাস্টের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। অনুষ্ঠান চলবে ১১ টা ৫৪ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: “এগিয়ে যাও, নিজেদের স্বপ্নপূরণ করো”: কন্যাশ্রী দিবসে কন্যাশ্রীদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

 

Related articles

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...