Tuesday, June 23, 2026

রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে রূপান্তরকামীদের সঙ্গে অশ্লীল ব্যবহার! অভিযুক্ত আরপিএফ

Date:

Share post:

অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে বিক্ষোভ দেখিয়ে ফিরছিলেন তিনজন রূপান্তরকামী। তাদেরকে হেনস্থার অভিযোগ উঠল ৷ কাঠগড়ায় আরপিএফ জওয়ান ৷ বৃহস্পতিবার রাতে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ঘটনা ।

আরজি কর ইস্যুতে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে বিক্ষোভ প্রদর্শন করেন বেশ কিছু রূপান্তরকামী । এরপর আরজি করে যাওয়ার পথে মেট্রো ধরার সময় তাঁদের তিনজনের সঙ্গে আরপিএফ জওয়ান অশ্লীল ব্যবহার করে বলে অভিযোগ ৷ ঘটনার জেরে রূপান্তরকামীরা ক্ষোভে ফেটে পড়েন । এরপর স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ।

ট্রান্সজেন্ডার অ্যাকটিভিস্ট ও মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের প্রাক্তন সদস্য রঞ্জিতা সিনহা জানান, সিসিটিভি দেখানোর কথা বললেও দেখানো হয়নি ৷ তারা ভবানীপুর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন । তবে পুলিশ এই বিষয়ে কিছু করতে পারবেন না বলে জানিয়েছেন তাঁদের । এরপর ৪ ঘণ্টা ধরে তাঁরা স্টেশনে বিক্ষোভ দেখান । যদিও তাঁরা পরিষেবা ব্যাহত করেননি সাধারণ মানুষের কথা ভেবে।

মেট্রোর তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “আর পি এফের তরফে তদন্ত শুরু হয়েছে। ওরা যদি থানায় অভিযোগ করে থাকে যা ব্যবস্থা নেওয়ার নেবে।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...