Saturday, June 27, 2026

বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ আইসিসির, টি-২০ বিশ্বকাপ সরতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে : সূত্র

Date:

Share post:

আগামী অক্টোবরে বসতে চলেছে মহিলা টি-২০ বিশ্বকাপ। ৩ অক্টোবর থেকে শুরু এই প্রতিযোগিতা। বাংলাদেশে বসতে চলেছে এই টুর্নামেন্ট। তবে এরই মধ্যে এল বড় আপডেট। সূত্রের খবর, বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির কথা ভাবছে আইসিসি। জানা যাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগ বৃদ্ধি করেছে আইসিসির। তাই তারা বিকল্প ভেন্যু নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন।

সূত্রের খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভাবাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে। তাই তারা প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু বিসিসিআই মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে রাজি হননি। এরপরই সংযুক্ত আরব আমিরশাহির কথা ভাবে আইসিসি। যদিও এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য হয়নি। সূত্রের খবর, বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন আইসিসি কর্তারা।

যদিও জানা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আশাবাদী। তাঁরা নিয়মিত যোগাযোগ রাখছেন আইসিসি কর্তাদের সঙ্গে। সূত্রের খবর, প্রতিযোগিতার চূড়ান্ত পরিকল্পনা তৈরির জন্য আইসিসির কাছে পাঁচ দিন সময় চেয়েছেন তারা।

আরও পড়ুন-  বিনেশের প্রশংসায় মোদি, কী বললেন প্রধানমন্ত্রী ?


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...