Saturday, June 27, 2026

আরজি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে পথে খোদ মুখ্যমন্ত্রী, ডোরিনা ক্রসিংয়ে জনজোয়ার

Date:

Share post:

দাবি একটাই, দোষীর ফাঁসি চাই৷ জুন মালিয়া, সায়নী ঘোষ, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের পাশে নিয়ে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত দীর্ঘ পথ হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চে তো বটেই, দর্শকাসনের প্রথমসারিতেও প্রাধান্য রইল সেই মহিলা বাহিনীরই৷ রবিবারের মধ্যে কিনারা করতে না পারলে সোমবার দিল্লিতে ধরনা কর্মসূচি হবে, ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে ঘোষণা মমতার। আর জি কাণ্ডের প্রতিবাদ, দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন দলের সমস্ত মহিলা বিধায়ক, সাংসদ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁর গলার স্বর এবং ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিয়ো প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, ‘সত্য সামনে আসুক। তবে অসত্য ঘটনা যেন না প্রচার করা হয়।’ আরজি করে ভাঙচুরে বাম-বিজেপি দায়ী, এমন অভিযোগও তোলেন মমতা। এদিনের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। মিছিল যত এগিয়েছে, মানুষের ভিড় তত বেড়েছে। ডোরিনা ক্রসিংয়ে যখন মিছিল এসে পৌঁছায়, তখন ধর্মতলা চত্বর কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের দখলে। দলীয় কর্মী ছাড়াও সেখানে হাজির হন প্রচুর পথ চলতি সাধারণ মানুষ। সবার দাবি একটাই, দোষীর ফাঁসি চাই।

বুধবার মধ্যরাতে আরজি করে ভাঙচুর করেছে বাম-বিজেপি, এমনটাই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভে করা হয়েছে। আমি ভিডিয়োতে ঘটনাস্থলে এসএফআই-ডিওয়াইএফআই-এর পতাকা দেখেছি। বাম-রামের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করুন।’ আরজি করে প্রমাণ লোপাট করতে গেছিল বলে মন্তব্য করেন তিনি।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...