Saturday, June 27, 2026

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শনিবার দেশজুড়ে ২৪ ঘণ্টা বন্ধ চিকিৎসা পরিষেবা!

Date:

Share post:

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার বড়সড় কর্মসূচির সিদ্ধান্ত। আগামী শনিবার, ১৭ অগাস্ট দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধের ডাক দিয়েছে আইএমএ। শনিবার সকাল ৬ টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত চিকিৎসা পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সরকারি, বেসরকারি চিকিৎসকদের কাছে চিকিৎসা পরিষেবা বন্ধের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি অনির্দিষ্টকাল কর্মবিরতি জারি রাখার সিদ্ধান্ত রেসিডেন্ট ডক্টরস্ অ্যাসোসিয়েশনের। এদিকে, দেশের রেডিওলজিক্যাল ইমেজিং অ্যাসোসিয়েশনও কর্মবিরতির এই কর্মসূচিতে আইএমএ-র পাশে দাঁড়িয়েছে।

আগামী শনিবার দেশজুড়ে হাসপাতালগুলিতে ওপিডি, পরিষেবা পাওয়া যাবে না, এবং জরুরি নয় এমন সার্জারিও হবে না। পাশাপাশি দেশের রোগ পরীক্ষাকেন্দ্রগুলিও সব বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। ফলে আগামীকাল দেশে ভোগান্তি বাড়তে চলেছে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের।মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনা ঘিরে গোটা দেশে তোলপাড় চলছে। যেখান থেকে তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেতে পারে সিবিআই, সেই প্রতিষ্ঠানেই ঢুকে ভাঙচুর চালায় দুষকৃতীরা। প্রেস বিজ্ঞপ্তি জারি করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুন এবং হাসপাতালে তাণ্ডবের ঘটনায় চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার ডাক দেওয়া হচ্ছে। ১৭ অগাস্ট সকাল ৬টা থেকে ১৮ অগাস্ট সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার আহ্বান জানানো হচ্ছে। কোনও OPD পরিষেবা পাওয়া যাবে না। জরুরি নয় এমন সার্জারি করা হবে না।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...