Saturday, June 27, 2026

‘জীবনে কঠিন সময় আসবে, তবে তা পার করতে হবে’, বিরাট বার্তা কোহলির

Date:

Share post:

জীবনে তিনি যেমন সাফল্য পেয়েছেন, তেমন একটা সময় দেখেছেন ব্যর্থতারও মুখ। পার করেছেন কঠিন সময়ও। সেই সময় নিজেকে সংযত রেখে করেছেন কঠোর অনুশীলন। আর জীবনের সেই অধ্যায়কে কঠিন অধ্যায় বলে মনে করেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, যে সময়টা ভাল যাচ্ছে না, সেই সময় কীভাবে সামলাচ্ছ, সেটা গুরুত্বপূর্ণ। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেই ভিডিও ভাইরাল , সেখানে দেখা যাচ্ছে বিরাট বলছেন, “ যে সময়টা তোমার ভাল যাচ্ছে না, সেই সময় তুমি কীভাবে সামলাচ্ছ, সেটা গুরুত্বপূর্ণ। একটা সময় আসে যখন কোনও কিছু করতে ইচ্ছা করে না। খেলতে ইচ্ছা করে না, অনুশীলন করতে ইচ্ছা করে না। জিমে যেতে ভাল লাগে না। সেই সময় তুমি কী করছ, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। জীবনে এমন সময় আসবে। সেই সময়টাকে সম্মান জানাতে হবে। কঠিন সময়ের মধ্যেও কাজ করে যেতে হবে। সেটাই আসল খেলা। কারণ সেই সময় ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছে। আমি এভাবেই দেখতে পছন্দ করি। ”

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ফাইনালে বিরাটের ব্যাটে ভর করেই জয়ের রাস্তায় পৌঁছায় টিম ইন্ডিয়া। তবে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারে রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

আরও পড়ুন- ‘বোর্ড কখনও রোহিত-বিরাটকে দলীপ ট্রফি খেলতে বলেনি’: জয় শাহ


Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...