Friday, April 3, 2026

আর জি করে তাণ্ডবের জের! মীনাক্ষি-সহ ৭ জনকে তলব লালবাজারের

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G kar Medical College and Hospital) হামলার জের! আর সেকারণেই এবার জিজ্ঞাসাবাদের (Interrogation) জন্য তলব করা হল ডিওয়াইএফআই (DYFI)-র রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)-সহ মোট ৭ জনকে। শনি ও রবিবার তাঁদের তলব করেছে লালবাজারের (Lalbazar) গুণ্ডাদমন শাখা। সূত্রের খবর, কলকাতা পুলিশ (Kolkata Police) একাধিক বিষয় নিয়ে মীনাক্ষি-সহ ডিওয়াইএফআই নেতৃত্বকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আর সেকারণেই তাঁদের তড়িঘড়ি লালবাজারে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তবে তদন্তে সাহায্য করতেই তিনি লালবাজারে হাজিরা দেবেন বলে জানিয়েছেন মীনাক্ষি। যদিও এখনও তিনি পুলিশের তলবের নোটিশ হাতে পাননি বলে দাবি করেছেন ডিওয়াইএফআই নেত্রী।

লালবাজার সূত্রে খবর, হামলাকারীদের সঙ্গে কোনওভাবে ডিওয়াইএফআই ও এসএফআই-র কর্মী-সমর্থকদের যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ। পাশাপাশি জানতে চাওয়া হতে পারে, যদি হামলাকারীদের সঙ্গে তাঁদের কোনও যোজসাজশ না থাকে তাহলে কেন ডিওয়াইএফআই-র পতাকা হাতে তাদের উৎসাহ দেওয়া হচ্ছিল সেই প্রশ্নও উঠে আসতে পারে বলে খবর। বুধবার রাতেই বিক্ষোভ প্রদর্শনের নামে হামলাকারীদের তাণ্ডবের জেরে নতুন করে অশান্ত হয়ে ওঠে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। হামলাকারীদের মধ্যে অনেককেই সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের পতাকা হাতে দেখতে পাওয়া গিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই নিন্দার মুখে পড়তে হয়েছে বামেদের। অন্যদিকে হামলার ঘটনায় ইতিমধ্যেই ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

শুক্রবারই আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে রাজপথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানান, আর জি করে হামলার পিছনে হাত রয়েছে বাম-রাম জোটের। হামলাকারীদের হাতে পতাকা দেখেই তাদের চিহ্নিত করা হয়েছে। যদিও শুক্রবারই সমস্ত দাবি উড়িয়ে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় জানান, হামলাকারীদের সঙ্গে দলের কোনওরকম যোগাযোগ নেই। যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবিও জানান তিনি।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...