Wednesday, June 24, 2026

আর জি করে তাণ্ডবে ২১ দিনের দুধের শিশুর অক্সিজেন নল খুলে দিয়েছিল দুষ্কৃতীরা

Date:

Share post:

মেয়েদের রাতের দখলের দিনে একদল দুষ্কৃতী ব্যাপক তাণ্ডব চালায় আর জি কর হাসপাতালে (RG Kar Hospital)। হামলা থেকে ভাঙচুর, পুলিশকে আক্রমণ, বাদ ছিল না কিছুই। হামলাকারীদের হাত থেকে রক্ষা মেলেনি রোগী ও তাঁদের পরিজনদেরও। আক্রান্ত সংবাদ মাধ্যমও। তারই বর্ণনা দিয়ে গিয়ে এখনও ট্রমায় রয়েছেন এক সদ্যজাতের মা। ২১ দিনের অসুস্থ সন্তানকে বুকে আঁকড়ে ভয়ে কাঁপছেন মা।

তাঁর কথা অনুসারে, এক দুষ্কৃতী এসে জানিয়ে যায়, শিশুদেরও রেয়াত করা হবে না বলে ওইটুকু দুধের শিশুর নাক থেকে খুলে দিল নলটা। এরপর আর জি করে (RG Kar Hospital) থাকতে আর ভরসা পাননি মা। রাজ্যের প্রথম সারির হাসপাতালে ছেড়ে ভর্তি হলেন হাবড়ায় রাজ্য সাধারণ হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে ভর্তি করা হয়েছে শিশুটিকে। চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটির বিপদ পুরোপুরি কাটেনি।

আর জি কর হাসপাতালেই সন্তান প্রসব করেছিলেন হাবড়ার এক গৃহবধূ। সদ্যোজাতের শরীরের ওজন অনেকটাই কম হয়। সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। পরিস্থিতি সঙ্কটজনক। হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। এরপর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর পরিস্থিতি জটিল হতে থাকে। কর্মবিরতি শুরু হয়। তখনও সন্তানকে নিয়ে আর জি করেই থাকছিলেন মা। বুধবার হাসপাতালে হামলার পর তৈরি হয় ভয়াবহ আতঙ্ক। ওই রাতে হাসপাতালের বাইরে ছিলেন শিশুটির বাবা। চোখের সামনে তাণ্ডব চলতে দেখলেন তিনি। আর দুষ্কৃতীদের সামনে অসুস্থ ২১ দিনের সন্তানকে নিয়ে ওয়ার্ডে বসে ঠকঠক করে কাঁপছিলেন অসহায় মা। যেভাবে তাণ্ডব চলেছে হাসপাতালে অনান্য রোগীদেরও ভয় ধরেছে মনে।

আরও পড়ুন:আজ ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...