Wednesday, June 24, 2026

দেরাদুনে বাসের মধ্যে গণধর্ষিতা নাবালিকা! পাঁচদিন ধরে বাকরুদ্ধ

Date:

Share post:

যে বিজেপি রাজ্যের আর জি করের ঘটনায় রাজনীতি করে ফায়দা লোটার চেষ্টা করছে, সেই বিজেপি শাসিত উত্তরাখণ্ডে পাঁচ দুষ্কৃতীর নৃশংসতার শিকার এক অনাথ নাবালিকা। ধর্ষণ করে বাস ডিপোয় বাসের মধ্যে ফেলে রেখে যায় মেয়েটিকে। আতঙ্কে প্রায় পাঁচদিন কিছু জানাতে পারেনি নাবালিকা। অবশেষে তার থেকে সব শুনে শনিবার ধর্ষণের অভিযোগ দায়ের করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি।

পঞ্জাবের নাবালিকা অনাথ মেয়েটিকে ১১ অগাস্ট তার দিদি ও জামাইবাবু বাড়ি থেকে বের করে দেয়। দিল্লি হয়ে মোরাদাবাদ ও শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ পরিবহনের বাসে সে দেরাদুন এসে পৌঁছায়। পবিত্র শহরে নিজেকে নিরাপদ মনে করলেও ভয়ের কারণে বাস ডিপোর বাইরে বেরোয়নি সে। ১৩ অগাস্ট রাতে বাস ডিপোতেই পাঁচ দুষ্কৃতী তাকে ধর্ষণ করে। পরে অত্যন্ত সঙ্গীত অবস্থায় তাকে উদ্ধার করে চাইন্ড ওয়েলফেয়ার কমিটি। হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পরিস্থিতির অস্বাভাবিকতায় এতটাই ভয় পেয়ে যায় নাবালিকা যে প্রথম থেকে কিছুই কমিটির সদস্যদের কাছে সে জানাতে পারেনি। কমিটির সদস্যদের টানা কাউন্সিলিংয়ের পরে সব জানায় নাবালিকা। ঘটনায় কোতওয়ালি প্যাটেল নগর পুলিশ পোস্টে একটি অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি ঘটনায়।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...