Friday, April 3, 2026

বিনেশের সংবর্ধনায় বিশেষ ভাবনা খাপ পঞ্চায়েতের, দেওয়া হবে সোনার পদক : সূত্র

Date:

Share post:

সদ্য দেশে ফিরেছেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেও নামতে পারেননি প্রতিযোগিতায়। ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বাতিল হতে হয় বিনেশকে। পদক হাতছাড়া হতে হয় ভারতীয় কুস্তিগিরকে। আর এবার এই বিনেশকে নিয়ে বিশেষ পরিকল্পনা হরিয়ানার খাপ পঞ্চায়েতের। সূত্রের খবর , বিনেশকে দেওয়া হবে সোনার পদক। অলিম্পিক্সে যেমন মেডেল দেওয়া হয় ঠিক সেভাবেই বিশেষ স্বর্ণপদক বানানো হবে ভিনেশের জন্য।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিনব উপায়ে বিনেশকে সংবর্ধনা দেওয়ার কথা ভাবছে হরিয়ানার খাপ পঞ্চায়েত। তারা জানান, “অলিম্পিক্সে সোনাজয়ীদের যেমন পদক দেওয়া হয়, সেরকম পদক বানানো হবে ভিনেশের জন্য। ৫০ থেকে ১০০ গ্রাম সোনা থাকবে এই পদকে।” জানা গিয়েছে, আগামী ২৫ আগস্ট ভিনেশের জন্য বিরাট সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা করছে হরিয়ানার খাপ পঞ্চায়েত।

অলিম্পিক্সে ফাইনালে উঠেও পদক হাতছাড়া হয় বিনেশের। ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বাতিল করে দেওয়া হয় ভারতিয় কুস্তিগিরকে। এরপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর পদকের আবেদন করেন বিনেশ। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

আরও পড়ুন- যুবভারতীতে গ্রেফতারির প্রতিবাদ! দুই প্রধানের সমর্থকদের একজোট হওয়ার আহ্বান সুখেন্দুর 


Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...