Friday, April 3, 2026

ধর্ষণ-খুন সারাদেশের সমস্যা: মেনে নিল সুপ্রিম কোর্ট, রায়কে স্বাগত তৃণমূলের

Date:

Share post:

ধর্ষণ-খুন এখন সারাদেশের সমস্যা। মঙ্গলবার, আর জি করের (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুতে মেনে নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “এটা নির্দিষ্ট কোনও ঘটনা নয়। আমরা দেশজুড়ে চিকিৎসকদের নিরাপত্তা বিষয়টি নিয়ে আলোচনা করব। চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেই দিকটি নিশ্চিত করা দরকার।” এই রায়কে স্বাগত জানাল তৃণমূল। এই রায়কে বিজ্ঞানসম্মত ও ইতিবাচক বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন,
“RGKar. SC.
রায় বিজ্ঞানসম্মত, ইতিবাচক।
সারা দেশে এই ধরণের অপরাধের কথা বলা হয়েছে ও তার পরিপ্রেক্ষিতে নির্দেশ আছে। রায় সারা দেশের জন্যই স্বাগত।
এই প্রথম ধর্ষণ করে খুনকে মানসিক বিকারের রোগ বলা হয়েছে। রায়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ আছে।“

একই সঙ্গে এদিনের রায়ে সুপ্রিম কোর্ট আর জি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশে দিয়েছে। হাসপাতাল ও হস্টেলের সুরক্ষায় সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। এই রায়কেও জানিয়েছে রাজ্যের শাসকদল। কারণ, এই হাসপাতালে টার্গেট করে যে রাজনৈতিক খেলা শুরু করেছে বাম-রাম জোট, তা কেন্দ্রীয় বাহিনীর সামনেই প্রতিহত হবে, এমনটাই দাবি জানিয়ে সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানান প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।

নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ (Kunal Ghosh) লেখেন,
“SC যদি RGKar এ কেন্দ্রীয় বাহিনী দেয়, তাহলে আপত্তি নেই তৃণমূলের। কারণ, ওই হাসপাতাল টার্গেট করে অশান্তি করছে রামবাম অপশক্তিরা। বড় চক্রান্ত চলেছে। যদি ওদের প্ররোচনা, ওদের উস্কানি, হাঙ্গামার ছক এখন ওদের বাহিনীই সামলাতে চায়, সামলাক।“







Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...