Saturday, June 27, 2026

আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রক্তদান কর্মসূচি বিশ্বকোষ পরিষদের

Date:

Share post:

মুর্শিদাবাদ জেলাকে পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে সরিয়ে দেওয়া, পশ্চিমবাংলায় বিভেদমূলক ধর্মীয় রাজনৈতিক চক্রান্ত করা এবং আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে বিশ্বকোষ পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হল রক্তদান শিবিরের মাধ্যমে। মুর্শিদাবাদের সালারে।

রক্তদান শিবিরে প্রায় একশো যুবক-যুবতী রক্তদান করেন। প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান ও ডাঃ জাহাঙ্গির আলির যৌথ আহ্বানে এই কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন সালার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল বন্দ্যোপাধ্যায় ও জেলার শিক্ষাবিদ সমাজ। বিশ্বকোষ পরিষদের পক্ষে আওয়াজ তুলে দাবি করা হয়, সিবিআই দ্রুত তদন্ত শেষ করুক এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। এর পাশাপাশি পরিষদের রাজ্য সম্পাদক নীলাদ্রি সেনগুপ্ত, মুর্শিদাবাদ জেলার জাকির হোসেন মেডিক্যাল কলেজ ফার্মাসি বিভাগের কৃতী ছাত্র তৌহিদ করিমের রহস্যমৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিও জানান।

আরও পড়ুন- দায়িত্বজ্ঞানহীন রেল! ১৫ দিন ধরে ঠায় দাঁড়িয়ে মালগাড়ি, চরম ভোগান্তি নাগরাকাটায়

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...