Saturday, June 27, 2026

আজ থেকেই আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। বৃহস্পতিবার থেকেই দায়িত্ব নিয়েছে সিআইএসএফ (CISF)। সূত্র মারফত জানা যাচ্ছে আপাতত দু কোম্পানি বাহিনী থাকবে যারা হাসপাতালের বাইরের নিরাপত্তার দিকে নজর দেবেন।


বুধবার হাসপাতালে গিয়ে সব বিভাগ ঘুরে দেখে কোথায় কীভাবে বাহিনী মোতায়েন হবে তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন সিআইএসএফ কর্তা। সকালে হাসপাতালে যান ডিআইজি কে প্রতাপ সিং। সেখান থেকে লালবাজারে সঙ্গে কথা বলে রাতে ফের হাসপাতালে যান। আপাতত আর জি করে থাকবেন এক সুপারিন্টেন্ডেন্ট-সহ প্রায় ১৫০ জওয়ান। আছেন মহিলা জওয়ান। ২৪ ঘণ্টার জন্য প্রস্তুত থাকছে কুইক রেসপন্স টিম। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকেই দায়িত্বভার গ্রহণ করেছেন তাঁরা।


Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...