Friday, April 3, 2026

চিকিৎসা আর বিচারব্যবস্থা ধর্মঘট করতে পারে না, AIIMS-কে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

প্রায় দু সপ্তাহ হতে চলল চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। আর জি কর (RG Kar Medical College and Hospital Case) কাণ্ডের জেরে চিকিৎসকদের কাজ বন্ধ করে রাখ কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। বৃহস্পতিবার এই বিষয়ে স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) বলেন, ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। কিন্তু তাই বলে এভাবে দিনের পর দিন কর্মবিরতি চলতে পারে না।

AIIMS এর চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করে প্রধান বিচারপতি বলেন, “চিকিৎসা আর বিচারব্যবস্থা ধর্মঘট করতে পারে না। আমরা কি কাজ বন্ধ করে সুপ্রিম কোর্টের বাইরে বসে যেতে পারি?” ১৩ দিন ধরে চিকিৎসকদের কাজ না করার জন্য সমস্যায় পড়ছেন রোগীরা। এদিন প্রধান বিচারপতি জানিয়েছেন চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা হলে সেক্ষেত্রে আদালত পদক্ষেপ করবে। কিন্তু এই মুহূর্তে কাজে ফিরতে হবে ডাক্তারদের। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সমস্যা শোনার জন্য জাতীয় টাস্ক ফোর্সকে (NTF) অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট (SC) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে একটি পোর্টাল খুলতে নির্দেশ দেয় যেখানে সাধারণ মানুষও পরামর্শ জানাতে পারবেন।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...