Wednesday, June 24, 2026

ওবিসি সার্টিফিকেট বাতিল ইস্যুতে ‘ধীরে চলো’ নীতি! সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি রাজ্যের 

Date:

Share post:

ওবিসি সার্টিফিকেট. (OBC Certificate) নিয়ে রাজ্যের দায়ের করা মামলায় এখনই কোনো সিদ্ধান্ত নিল না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। ২০১০ সালের মে মাসের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। হাই কোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য।

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান। তবে এদিন শীর্ষ আদালত হাইকোর্টের রায়ে স্থগিতদেশ না দিলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৭ অগাস্ট মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, এর আগে গত ৫ অগাস্ট এই মামলার শুনানিতেই রাজ্যকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট।

বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় আসার পর ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। তবে আচমকা বিজেপি তথা বিরোধীদের লাগাতার কুৎসা ও মিথ্যাচারে ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্ট। যার জেরে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়। এরপরই হাইকোর্টের রায়ের বিরোধীতা করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...