Friday, June 26, 2026

আগামিকাল ডুরান্ড কোয়ার্টার ফাইনালে বাগানের সামনে পাঞ্জাব, ম্যাচ নিয়ে কী বললেন সবুজ-মেরুন কোচ ?

Date:

Share post:

আগামিকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট । প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ বাগান কোচ জোসে মোলিনা।

আগামিকাল ডুরান্ডে বাগানের সামনে পাঞ্জাব। তবে ইতিমধ্যেই দলের শক্তি বাড়াতে অনুশীলনে যোগ দিয়েছেন দিমিত্রি পেত্রাতস। অনুশীলনে পুরনো ছন্দেই পাওয়া যাচ্ছে তাঁকে।বুধবার ডুরান্ড খেলতে যাওয়ার আগে সকালে একেবারে হালকা মেজাজ অনুশীলন করেন মোহনবাগান ফুটবলাররা। নিজেদের মধ্যে বন্ডিং এবং মন সংযোগ বাড়াতে মজার ছলে অনুশীলন সেরে নেন মোহনবাগান কোচ। সেখানে ছিল ক্রসবার চ্যালেঞ্জ, কর্ণার থেকে সরাসরি বল জালে জড়ানো, দুই প্রান্ত থেকে বল ভাসানো এবং নির্দিষ্ট জায়গা থেকে তা রিসিভ করা সমস্ত কিছুই চলেছে।

আগামীকাল কঠিন ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে। আইএসএল-এর এই ক্লাবকে হালকা ভাবে নিতে নারাজ বাগান কোচ। পাঞ্জাবের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা তৈরি বলেই জানন মোলিনা। জানালেন, এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না সবুজ-মেরুন কোচ।

আরও পড়ুন- রেকর্ড গড়লেন রোনাল্ডো, তবে মাঠে নয় মাঠের বাইরে

 


 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...