Friday, June 26, 2026

বদলাচ্ছে না সময়সূচি, জন্মাষ্টমীর দিন কমছে মেট্রোর সংখ্যা

Date:

Share post:

জন্মাষ্টমীর (Janmasthami) দিন কলকাতায় (Kolkata) মেট্রো কম চলবে। মেট্রো রেল (Metro Rail) সূত্রে খবর, আগামী সোমবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ২৮৮ টির বদলে চলবে ২৩৪টি মেট্রো। অন্যদিকে, ১০৬-র বদলে ৯০টি মেট্রো পরিষেবা চালু থাকবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে। পাশাপাশি ১৩০ টির বদলে ১২২টি মেট্রো চালানো হবে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড রুটে। তবে ছুটির দিনে পরিষেবা কমলেও প্রতিদিনের নির্ধারিত সময় সূচি মেনেই এই তিন রুটে মেট্রো চলাচল করবে বলে সাফ জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

ওইদিন দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শাখায় সকাল ৬টা ৫০ মিনিট থেকেই চালু হবে প্রথম মেট্রো। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা অন্যান্য দিনের মতো সকাল ৭টায় শুরু হবে। অন্যদিকে শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও সময়সূচিতে কোনও বদল করা হয়নি। অন্যান্য দিনের মতো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শাখায় রাত ৯টা ২৮ মিনিট এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে রাত সাড়ে ৯টায় পাওয়া যাবে শেষ পরিষেবা।

অন্যদিকে, জোকা থেকে মাঝেরহাট এবং কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো করিডোরে স্বাভাবিক থাকবে পরিষেবা।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...