Monday, March 16, 2026

‘বিচার চাই’, কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আর জি করের আন্দোলনকারী চিকিৎসকরা

Date:

Share post:

সুপ্রিম নির্দেশের পরেও কাজে ফিরলেন না আর জি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College and Hospital) আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের স্পষ্ট দাবি দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত কর্ম বিরতি উঠবে না। এক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে তাঁরা বলেন আজ সিবিআই (CBI) দফতরে গিয়ে তদন্তের অগ্রগতির বিষয়ে জানার পর কর্মবিরতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) বেঞ্চে বৃহস্পতিবার আর জি কর মামলার দ্বিতীয় শুনানি ছিল। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছে শীর্ষ আদালত। AIIMS-এর তরফে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করা হলেও পশ্চিমবঙ্গের ছবিটার এতটুকু বদল হলো না।

শীর্ষ আদালতের উপর ভরসা রেখে শুধু দিল্লি AIIMS নয়, মুম্বই থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চিকিৎসক সংগঠন বৃহস্পতিবার কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু বাংলায় আন্দোলন চলছে। প্রধান বিচারপতি ডাক্তারদের নিরাপত্তার একটি নজর দেওয়ার জন্য টাস্ক ফোর্স এবং প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে। অভিযোগ জানানোর জন্য খোলা হয়েছে পোর্টাল। পাশাপাশি কর্মবিরতির জন্য কোনও ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছে সুপ্রিম আদালত (SC) । এরপর বৃহস্পতিবার রাতে কলকাতায় ডাক্তারদের জেনারেল বডি বৈঠক (GB meeting) হয়। আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে যুক্তদের সকলে গ্রেফতার না হওয়া পর্যন্ত সুবিচার হবে না। এই আপাতত কাজে ফেরার প্রশ্নই উঠছে না। গত ৯ অগস্ট থেকেআর জি করে মৃত চিকিৎসকের সুবিচার এবং দেশ জুড়ে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক এবং কর্মচারীদের সুরক্ষার দাবিতে আন্দোলন শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে আর জি করের মামলা শুনছে সুপ্রিম কোর্ট। শুনানির দ্বিতীয় দিনে চারপতি বলেন, ‘‘দয়া করে আমাদের উপর ভরসা রাখুন এবং কাজে ফিরুন।’’ এর পরেই পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্যান্য রাজ্যের একাধিক চিকিৎসক সংগঠন কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করে।


spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...