Saturday, June 20, 2026

বিচারের দাবিতে আজ আর্টিস্ট ফোরামের জমায়েত, কটাক্ষ ভুলে সামিল দেব-ঋতুপর্ণাও

Date:

Share post:

আর জি কর কাণ্ডে (RG Kar Medical College and Hospital)বিচারের দাবিতে এবার পথে নামছে আর্টিস্ট ফোরাম। এর আগে সিনে পাড়ার অভিনেতারা প্রতিবাদ মিছিলে মোমবাতি হাতে সামিল হয়েছিলেন। তাঁদের স্লোগান ছিল #JusticeForRGKar। সেই মিছিলে টলিপাড়ার কলাকুশলীদের দেখা গেছিল। এবার চিকিৎসক খুনের বিচারের দাবিতে কিশোর কুমারের মূর্তির সামনে জমায়েত বাংলা বিনোদন জগতের অফিসিয়াল সংগঠন ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচারস আর্টিস্ট ফোরামের। যোগ দেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব-সহ স্টুডিও পাড়ার সব তারকারাই। তবে কর্মসূত্রে কলকাতার বাইরে থাকায় প্রতিবাদী জমায়েতে নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee),শাশ্বত চট্টোপাধ্যায়রা।

টলিউডের ‘প্রধান’ অভিনেতা দেব (Dev)দিন দুয়েক আগে বিদেশ থেকে শরীরচর্চার ছবি পোস্ট করে নেটপাড়ার কটু কথার শিকার হন । শহরে ফিরেই বাবার অসুস্থতার মাঝে এবার পথে নামছেন সাংসদ অভিনেতা। সম্ভবত থাকছেন রুক্মিণী মৈত্রও। কলকাতার বাইরে থাকায় ১৪ আগস্ট নারীদের রাত দখলে পথে নেমে প্রতিবাদে অংশ নিতে পারেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে নিজের মতো করে শঙ্খ বাজিয়ে সোচ্চার হয়েছিলেন আর জি কর নির্যাতিতার বিচার চেয়ে। এরপরই শুরু হয় ট্রোলিং। কিছুটা বিরক্ত হয়েই সেই পোস্ট মুছে দেন টলিউডের ‘বেগমজান’। কিন্তু আর জি কর হাসপাতালে (তরুণী ডাক্তারের ধর্ষণ-খুনের ঘটনায় তাঁর মনের ক্ষত এখনও দগদগে। তাই কে কী বলছেন সেইসব কিছুকে পাত্তা না দিয়ে আজ রাজপথে ঋতুপর্ণাও। যদিও জিতের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে।


Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...