Saturday, June 13, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বৃষ্টির কারণে বাতিল গতকাল বাতিল হয় কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ। অতি বৃষ্টির কারণে খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার । আজ দুপুর ১ টা হতে চলেছে ম্যাচটি। জানান হয় আইএফএ-এর পক্ষ থেকে। ম্যাচটি ইস্টবেঙ্গল মাঠে।

২) অবশষে ইন্ডিয়ান সুপার লিগের নতুন সদস্য হিসাবে সামনে এল মহামেডান স্পোর্টিং ক্লাব। আইএসএল-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ খবর জানিয়ে দেওয়া হল। গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়া কলকাতার আরও এক বড় ক্লাব এবার ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।

৩) মহৎ কাজে ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। দুঃস্থ ও বিশেষ ভাবে সক্ষম শিশুদের অর্থসাহায্যের জন্য বিশেষ উদ্দোগ নিলেন রাহুল এবং তার স্ত্রী আথিয়া শেট্টি। ভারতীয় ক্রিকেটার বিরফাট কোহলি-রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনিদের সই করা জার্সি,গ্লাভস, ব্যাট নিলামে তোলেন রাহুল। সেই টাকা তুলে দেওয়া হবে দুঃস্থ ও বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য কাজ করা সংস্থাদের হাতে।

৪) গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতীয় ক্রিকেট তারকা শিখর ধাওয়ান। আন্তররাতিক এবং ঘোরোয়া দুই ক্রিকেট থেকেই অবসর নেন টিম ইন্ডিয়ার গব্বর। আর এর পরই ধাওয়ানের জন্য আবেঘগন বার্তা দেন তাঁর সতীর্থ হরভজন সিং, সুরেশ রায়না, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। বার্তা ভিভিএস লক্ষ্মণ-এরও।

৫) শনিবার ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লিগের খেলা দেখতে এসেছিলেন সিনিয়র দলের কোচ কার্লোস কুয়াদ্রাত। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় সেই সুযোগ হয়নি। বিকেলে ক্লাব কর্তা দেবব্রত সরকারের সঙ্গে বৈঠক হয় কুয়াদ্রাতের। মূলত দলের পারফরম্যান্স নিয়েই কথা হয়েছে

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...