Saturday, April 4, 2026

ইছামতীর তীরে টাকিতে নয়া পর্যটক আবাস গড়বে রাজ্য

Date:

Share post:

টাকির ইছামতী নদী মানেই দুই বাংলার দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রার কথা মনে পড়ে। নদীর ধার পিকনিক স্পট হিসেবেও আকর্ষণীয়। এখানে রয়েছে একাধিক পর্যটন ও ঐতিহাসিক স্থান। তাই নদীর তীরে নয়া পর্যটক আবাস তৈরির উদ্যোগ নিল রাজ্য পর্যটন দফতর।

মুখ্যমন্ত্রী চেয়েছিলেন টাকিতে এমন একটি পর্যটক আবাস হোক যেখানে থাকতে পারবেন দেশ-বিদেশের ভ্রমণ পিপাসু পর্যটকরা। মুখ্যমন্ত্রী এই প্রস্তাব দিয়েছিলেন। তারপর থেকেই চলছিল জমির খোঁজ। অবশেষে পাওয়া গিয়েছে ২ একর জমি। লক্ষ্য, আগামী বিধানসভা নির্বাচনের আগে সম্পূর্ণ কাজ সেরে ফেলার।কী কী দর্শনীয় স্থান আছে এখানে? মিনি সুন্দরবন, নন্দদুলাল মন্দির, একাধিক জমিদার বাড়ি, প্রাচীন রামকৃষ্ণ মিশন, জোড়া শিব মন্দির, পীর দর্গা, মাছরাঙা দ্বীপ, কুলেশ্বরী কালীবাড়ি আরও অনেক কিছু।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...