Saturday, June 27, 2026

১৩ বগি ছেড়ে ছুটল ট্রেন! উত্তরপ্রদেশে ফের রেল বিপর্যয়

Date:

Share post:

লোকসভায় দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল দুর্ঘটনাগুলিকে ছোট ঘটনা বলার পর থেকেই বেড়ে গিয়েছে দেশে রেল দুর্ঘটনা। রবিবার ১৩টি বগি খুলে গেল ধানবাদগামী সুতলেজ এক্সপ্রেস থেকে। ঘটনায় কেউ হতাহত না হলেও আবারও স্পষ্ট হয়েছে ভারতীয় রেলের যাত্রী সুরক্ষা।

পঞ্জাবের ফিরোজপুর থেকে ঝাড়খণ্ডের ধানবাদগামী সুতলেজ এক্সপ্রেস বা স্থানীয়ভাবে পরিচিত কিষাণ এক্সপ্রেস ভোর চারটে নাগাদ উত্তরপ্রদেশের বিজনোরের স্যোহারা স্টেশন ঢুকছিল। সেই সময় ইঞ্জিন ও কয়েকটি বগি সহ অংশের থেকে ১৩টি বগি কাপলিং ছিঁড়ে আলাদা হয়ে যায়। ১৩টি বগি ছাড়াই ট্রেন ছুটতে থাকে। ট্রেনে থাকা পুলিশকর্মীরা রেলকে সতর্ক করেন। স্যোহারা স্টেশনে থামানো হয় কিষাণ এক্সপ্রেসের ইঞ্জিনকে। এরপরই ঘটনাস্থলে যান রেলের কর্মীরা।

১৩টি বগিতে থাকা যাত্রীদের কোনও গুরুতর আঘাত হয়নি বলে জানিয়েছে বিজনোর পুলিশ। যাত্রীদের নামিয়ে বাসে বরেলি নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে ভোর থেকে দীর্ঘক্ষণ ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। রেলের দাবি কাপলিং সমস্যা ছিল। সেটা ছিঁড়ে যাওয়ায় বগিগুলি আলাদা হয়ে যায়। যাত্রীরা প্রশ্ন তুলেছেন, কাপলিং সমস্যা কেন রেলের কর্মীরা খেয়াল করেননি বা জানলেও বিনা প্রস্তুতিতে ট্রেনটি চলায় সবুজ সংকেত দিয়েছিলেন।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...