Friday, June 26, 2026

হোটেলে কোন ‘ছাত্রনেতা’? পুলিশের ভিডিওতেই প্রকাশ্যে আন্দোলনের মিথ্যাচার

Date:

Share post:

ছাত্রসমাজের নেতার মুখোশ আগেই খুলে গিয়েছিল। রাজনৈতিক মদতেই যে মঙ্গলবারের নবান্ন অভিযান, সাংবাদিক বৈঠক করতে এসে ঝুলি থেকে সেই বিড়াল বেরিয়ে পড়ার পরে প্রায় পালিয়ে বেঁচেছেন ছাত্র সমাজের মুখোশ পরে আন্দোলন করতে আসা নেতারা। এবার পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হল সেই ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আন্দোলনের আহ্বায়ক সায়ন লাহিড়িকে কলকাতা এক পাঁচতারা হোটেলে ঢুকতে। তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ না করা হলেও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হল আন্দোলনের ডাক দেওয়ার দুদিন আগে নেতার গতি কীসের ইঙ্গিত দিয়েছিল।

নবান্ন অভিযানের আগের দিন রাজ্য পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয় নবান্নের মতো সংরক্ষিত জায়গায় কোনও কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হয়। সেই অনুমতি নেয়নি হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা ছাত্র সমাজ। পুলিশ এই বিবৃতি পেশের পরই ই-মেলে অনুমতি চায় ছাত্র সমাজ। যদিও পুলিশের পক্ষ থেকে ফের একটি সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এরকম কোনও আন্দোলনের অনুমতি রাজ্য পুলিশ দিচ্ছে না। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জোরালো দাবি করা হয় কোনওভাবেই মঙ্গলবারের নবান্ন অভিযান অরাজনৈতিক নয়।

সোমবার বিকালে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার ছাত্র সমাজের নেতার হোটেলে ঢোকার সেই ভিডিও ফুটেজ প্রকাশ করেন। যেখানে স্পষ্ট দেখা যায় সায়ন লাহিড়িকে। হোটেলের লবিতে গাড়ি দাঁড় করিয়ে তিনজন ঢুকে আসেন ভিতরের দিকে। তাঁদের মধ্যে একজন ছিলেন সায়ন নিজে। পাঁচতারা হোটেলে ঢুকতে দেখা যায়। তিনি দাবি করেন, এই পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করতেই গিয়েছিলেন সায়ন লাহিড়ি। তিনি পাশাপাশি দাবি করেন, এই বিষয়টি আদালতের সামনেও নিয়ে যাওয়া হবে পুলিশের পক্ষ থেকে।

অন্যদিকে আন্দোলনে নামার আগে সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন সায়ন। তাঁকে হোটেলে যাওয়া ও রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করার বিষয়ে প্রশ্নও করা হয়। তিনি উত্তরে স্পষ্ট জানান, তিনি এব্যাপারে কিছু জানেন না। মিথ্যাচার করে সাধারণ মানুষের আন্দোলন হাইজ্যাক করার পাশাপাশি এই আন্দোলনের নেতাদের মিথ্যাচারও এই উত্তরে সকলের সামনে চলে এসেছে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...