Friday, April 3, 2026

দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রাজ্যের, মজুত আলুর রিপোর্ট প্রতি সপ্তাহে দেওয়ার নির্দেশ

Date:

Share post:

বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে এবং ভিন রাজ্যে আলু রফতানির ওপর নজর রাখতে রাজ্য সরকার হিমঘরগুলিতে মজুত আলুর পরিমাণ সম্পর্কিত সাপ্তাহিক রিপোর্ট তলব করেছে। এই মর্মে রাজ্যের কৃষি বিপণন দফতর এক বিজ্ঞপ্তি জারি করেছে। এতদিন দুসপ্তাহে হিমঘরগুলিকে মজুত আলুর পরিমাণ জানিয়ে কৃষি বিপণন দফতরকে রিপোর্ট দিতে হতো। এবার থেকে প্রতি সপ্তাহেই ওই রিপোর্ট পাঠাতে হবে। এক সপ্তাহে মোট কত আলু হিমঘর থেকে বের হল সব মিলিয়ে সেখান থেকে কত পরিমাণ আলু বেরিয়েছে আরও কত পরিমাণ মজুদ রয়েছে তার সবই ওই রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে।

উল্লেখ্য রাজ্যে পাইকারি বাজারে আলুর দাম বাড়ানো হবেনা এই শর্তে গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আলু ব্যবসায়ীদের সাপ্তাহিক দু’লক্ষ টন আলু রফতানির অনুমতি দেওয়া হয়। সেই নির্দেশ মানা হচ্ছে কিনা তা দেখতেই এই উদ্যোগ বলে জানা গেছে।ভিন রাজ্যে বেশি পরিমাণ আলু পাঠানোর জেরে যাতে রাজ্যের বাজারে ঘাটতি তৈরি না হয় সেটা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। হিমঘর মালিকদের সংগঠনের নেতা পতিতপাবন দে জানিয়েছেন, নতুন নিয়মে তাঁদের কোনও সমস্যা নেই।প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, ভিন রাজ্যে গোটা মাসজুড়ে আড়াই লক্ষ টন আলু সাধারণত যায়। ফলে এক সপ্তাহে সরকার নির্ধারিত পরিমাণের থেকে অনেক কম আলু যাবে। ভিন রাজ্যে আলু পাঠানো শুরু হলেও পাইকারি বাজারে দাম বাড়েনি বলেও তাঁর দাবি।

আরও পড়ুন- নবান্ন অভিযান: প্রকাশ্যে ‘ছাত্র সমাজ’-এর RSS-যোগ! চাপে পড়ে হাত তুলে নিল বাম-কংগ্রেস

 

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...