Saturday, March 14, 2026

ডাক্তারদের কর্মবিরতি: হল না ডায়ালিসিস, মুমুর্ষ রোগী ফেরালো হাসপাতাল

Date:

Share post:

সুপ্রিম কোর্ট বলার পরেও হেলদোল নেই। চিকিৎসা পরিষেবা ডকে তুলে লাগাতার কর্মবিরতির পক্ষে নিজেদের অবস্থানে অনড় সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের একাংশ। আট থেকে আশি, মুমূর্ষ রোগী পাচ্ছে না চিকিৎসা পরিষেবা। ধর্ষক-খুনির সাজা ভুগতে হচ্ছে নিরপরাধ রোগী ও তাঁদের অসহায় পরিবারের লোকেদের। এই যেমন কিডনির সমস্যা নিয়ে আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) এসেছিলেন বাগুইআটির এক বয়স্ক ভদ্রমহিলা।

জল জমেছে পেটে। ফুলছে পা দুটোও। আন্দোলন, প্রতিবাদের সমর্থক তিনিও। দোষীদের ফাঁসি হোক সেটাও চান, কিন্তু এভাবে চিকিৎসা বন্ধ করে! গরিব মানুষ যাবে কোথায়? ছেলের কাঁধে ভর দিয়ে মহিলা পৌঁছেছিলেন আর জি করে। কিন্তু ডাক্তাররা জানিয়ে দিলেন, ডায়ালিসিসের চ্যানেল এখানে হবে না। লোক নেই। মাথায় বাজ ভেঙে পড়েছিল মজিলার।

আর জি করের (RG Kar Hospital) আউটডোরের সামনে চেয়ারে বসেছিলেন। হাতে গুচ্ছ প্রেসক্রিপশন। চোখে-মুখে হতাশা। কথায় কথায় বললেন, “২২ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলাম। চারবার ডায়ালিসিস হয়েছে। ১ আগস্ট ছুটি দিয়ে ডাক্তারবাবু বলেছিলেন, আটদিন পর আবার আসতে হবে। অবস্থা বুঝে আবার ডায়ালিসিস হবে। হাসপাতালে ঝামেলা শুরু হওয়ায় ভয়ে এদিকপানে আসিনি। নার্সিংহোম যাওয়ার টাকাও নেই। আর না পেরে আজ এসেছিলাম। কিন্তু ডায়ালিসিসের চ্যানেল করারই লোক নেই! এত বড় হাসপাতালে! তাহলে কেমন পরিষেবা শুরু হয়েছে?”

মহিলার ছেলের কথায়, ”মায়ের পেট, হাত-পা ফুলে যাচ্ছে। কিন্তু চিকিৎসা পাচ্ছে না। আমরা গরিব মানুষ। আমাদের যন্ত্রণায় কার কী আসে যায় বলুন!”

আরও পড়ুন: “নিখোঁজ” নয়, ভয়ঙ্কর ষড়যন্ত্রের জন্য ৪ ছাত্রনেতাকে গ্রেফতার! জানিয়ে দিল পুলিশ

 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...