Thursday, April 2, 2026

বিজেপির কর্মনাশা বনধ বিরোধিতায় রাজ্যজুড়ে পথে নামল তৃণমূল

Date:

Share post:

আর জি কর ইস্যুতে কেন্দ্র করে আজ, বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ (Bangla Bandh) ডেকেছে বিজেপি। এই বনধকে সফল করতে রাজ্যজুড়ে সকাল থেকেই পথে নেমেছে শাসক দল তৃণমূলের নেতা-কর্মীরা। এদিকে বনধ নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। জোর করে বনধ করতে গেলে প্রতিরোধ হবে, বিজেপিকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন চুঁচুড়া বিধায়ক অসিত মাল। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বনধের বিরুদ্ধে মিছিল করেছেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। নেতৃত্বে ছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। মিছিল শেষে বিধায়ক বলেন, “অফিস, স্কুল কলেজ সব খোলা থাকবে। সব জায়গায় আমাদের নেতাকর্মীরা থাকবে। বিজেপির কেউ বনধের সমর্থনে এলে আমরা বাধা দেব’।

বনধের (Bangla Bandh) বিরোধিতায় সিঙ্গুরে তৃণমূলের মিছিলে নেতৃত্বে দিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না। মিছিল থেকে স্থানীয় ব্যবসায়ীদের দোকান খোলা রাখার আহ্বান জানানো হয়। হাওড়া উলুবেড়িয়া সাধারণ মানুষকে জনজীবন সচল রাখার বার্তা দিচ্ছে স্থানীয় তৃণমূলকর্মীরা। মিছিল হয়েছে উলুবেড়িয়া উত্তর বিধানসভা এলাকায়। নদিয়ার চাকদহে তারা সিংহের বাগান থেকে থেকে স্টেশন পর্যন্ত মিছিল তৃণমূলের।

পূর্ব বর্ধমানের কালনাতেও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে মিছিল করেন বিধায়ক দেবপ্রসাদ বাগ। মিছিল হয় বীরভূমের সিউড়ি, রামপুরহাট, বোলপুর-সহ একাধিক জায়গায়। বার্তা একটাই, ‘শান্তির বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিরোধীরা। যেকোনো প্রকারে তাদের এই চক্রান্ত আমরা রুখে দেব। কোন ধর্মঘট হতে দেব না’। সিউড়িতে ধর্মঘট বিরোধী এই মিছিলে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়, আর রামপুরহাটে বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। একই ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও পুরুলিয়াতেও।

উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে এ রাজ্যে বনধ পলিটিক্স কার্যত উঠে গিয়েছে। কোনও বিরোধী দলই বনধ করে সাফল্য পায়নি। এবারও বিজেপির ডাকা বনধ ব্যর্থতার দিকেই এগোচ্ছে বলে দাবি তৃণমূলের।

আরও পড়ুন: আর জি করের নির্যাতিতাকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করলেন মমতা

 

 

 

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...