Wednesday, June 10, 2026

ধর্ষণের শাস্তি ফাঁসি: ১০দিনের মধ্যে বিধানসভায় বিল আনছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ধর্ষণের শাস্তি ফাঁসি। ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল আনছেন। বুধবার, মেয়োরোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আইন পাশ করানো হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা। টানা ধর্না চলবে।”মেয়ো রোডের সভায় প্রথমেই আর জি কর-সহ সব জায়গার নির্যাতিতাদের প্রতি সমবেদন জানান মমতা (Mamata Banerjee)। এর পরেই ধর্ষণে ফাঁসির দাবিতে সরব হন তিনি। বলেন, “রাজ্যের হাতে আইন থাকলে আমরা অনেক আগেই ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনতাম। কিন্তু অনেক অপেক্ষা করেছি। আর নয়। এবার বিধানসভায় বিশেষ অধিবেশনে ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির বিল আনব।”

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “স্পিকারকে বলে আমি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির আইন পাশ করে আমরা রাজ্যপালের কাছে পাঠাব।” রাজ্যপালের উদ্দেশে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজাবাবু আবার দিনের পর দিন বিল আটকে রাখবেন! এ জিনিস বরদাস্ত করব না।” সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন রাজভবনেরই এক মহিলা কর্মী। সেই প্রসঙ্গও উল্লেখ করেন মমতা।

ধর্ষণে ফাঁসির সাজার পক্ষে সওয়াল করতে গিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দাবির কথাও উল্লেখ করেন তৃণমূল সভানেত্রী। বলেন, “অভিষেক ঠিকই বলেছে। বিজেপি কেন ফাঁসির জন্য কঠোর সাজা আনছে না। আসলে ওরা জানে, তাতে ওদের সব লোক জেলে ঢুকে যাবে।”

এর পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ-বিরোধী আইন পাশ করিয়ে নেবেন। আর সেটা করবেন আগামী ১০ দিনের মধ্যেই।






Related articles

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...