Saturday, April 4, 2026

মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা, শুভেচ্ছা জানালেন অভিষেক

Date:

Share post:

মেঘালয় বিধানসভার (Meghalaya Assembly) বিরোধী দলনেতা হলেন মুকুল সাংমা (Mukul Sangma)। খবর প্রকাশ্যে আসার পর শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। বুধবার মুকুল সাংমার নেতৃত্বে ( বিরোধী দলনেতার পদটি দাবি করেছিল। এতে কংগ্রেসের একক বিধায়ক রনি ভি লিংডোহেরও সমর্থন রয়েছে। স্পিকার টমাস এ সাংমা এই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং পর্যবেক্ষণের পরই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন। বৃহস্পতিবার মিলল সুখবর। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুকুলকে অভিনন্দন জানানোর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও একটি পোস্ট করেছেন।

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, রাষ্ট্রের উন্নতি এবং জনগণের জীবনযাত্রার উন্নয়নে মুকুলের প্রচেষ্টা প্রশংসনীয়। তাঁর অভিজ্ঞতা এবং জনজীবনের গভীর উপলব্ধির কারণে আমি নিশ্চিত যে এবার মেঘালয়ের জনগণ এখন এমন এক কণ্ঠ পাবে যার উপর তাঁরা বিশ্বাস ও ভরসা করবেন। রাজ্যের গৌরব পুনরুদ্ধারে যা সহায়ক হবে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...