Wednesday, June 24, 2026

আর জি কর নিয়ে মুখে কুলুপ অনির্বাণের, পথে প্রতিবাদে স্ত্রী মধুরিমা

Date:

Share post:

হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় যখন চারিদিকে বিচারের দাবি তখন নীরব অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। অভিনেতার মুখে কুলুপ এঁটে থাকা নিয়ে কটাক্ষ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক এইরকম পরিস্থিতিতে আর জি কর কাণ্ডের(RG Kar Medical College and Hospital)বিচার চেয়ে পথে নামছেন অনির্বাণ পত্নী মধুরিমা গোস্বামী (Madhurima Goswami)। বুধবার রাতে আর জি কর-কাণ্ড নিয়ে একটি ফেসবুক লাইভ করার বিষয়ে উদ্যোগী হন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। বিভিন্ন পেশার মানুষ এই ফেসবুক লাইভে যোগ দেন। সেখানেই নাট্যজগৎ থেকে যোগ দেন শিল্পী মধুরিমা। পাশাপাশি জাস্টিস চেয়ে প্রতিবাদ করা স্কুলকে শোকজ করার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি।

আর জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তা সমাজের বুকে মেয়েদের নারী সুরক্ষা নিরাপত্তা নিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে। তদন্ত করছে সিবিআই অথচ এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা গেল না। দোষীরা শাস্তি পাবে কবে? এই প্রশ্ন নিয়ে বারবার পথে নেমেছেন বিনোদন জগতের কলাকুশলীরা। ১৪ তারিখ মেয়েদের রাত দখল কর্মসূচি থেকে আজ পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা করে গর্জে উঠতে দেখা গেছে অভিনেত্রী সোহিনীকে। কিন্তু তাঁর প্রিয় বন্ধু অনির্বাণ ভট্টাচার্য এসব থেকে অনেক দূরে। চুপ করে থাকার জন্য ট্রোলিং এর শিকার হতে হয়েছে পরিচালক অভিনেতাকে। দেব এবং ঋতুপর্ণার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল কিন্তু তারপরে তাঁরা প্রতিবাদে সামিল হয়েছেন। কিন্তু অনির্বাণ সে সবকিছু করেন নি। তাই কি মাঠে নামলেন মধুরিমা? সোহিনী তাঁর লাইভে আগামী ১ সেপ্টেম্বর একটি মহামিছিল করার কথা জানান। মিছিল থেকে নারী ও তৃতীয় লিঙ্গের মানুষের সুরক্ষা বিষয়ে কিছু প্রশ্ন তোলা হবে বলেও দাবি তাঁর। সিবিআইকে আরজি করের স্বৈরাচার ও দুর্নীতির মূল ধারক ও বাহক এবং তাদের বাকি সঙ্গীদের গ্রেফতার করতে হবে এবং ধর্ষণ খুনের ঘটনায় নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি নিয়ে এই মিছিলের সামিল হবেন অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামী।


Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...