Saturday, June 20, 2026

কারা ক্ষতিপূরণ চেয়েছিল? এখন বিপ্লবী সাজছেন সব!

Date:

Share post:

কারা ক্ষতিপূরণ চেয়েছিল? ক্ষতিপূরণ চেয়ে বিবৃতি কারা দিয়েছিল? আর এখন সব বিপ্লবী সাজছেন! ক্ষতিপূরণের পরিমাণ জাতীয় স্তরের গাইডলাইনেই আছে। তাহলে কেন এত কুৎসা? আর জি করের(RG Kar Medical College and Hospital) নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে সপাট জবাব দিল তৃণমূল (TMC)। কোনও মুখ রক্ষা বা মুখ বন্ধ রাখার জন্য নয়, জাতীয় স্তরের গাইডলাইন মেনেই নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার এই মর্মে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিবৃতি কাদের? কবে? কারা ক্ষতিপূরণ চেয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় আর জি করের নির্যাতিতার বাড়ি যাওয়ার আগেই ক্ষতিপূরণ দাবি করেছিলেন বিদ্রোহী চিকিৎসকরা। তবু, মুখ্যমন্ত্রী সরাসরি টাকার কথা বলেননি। বলেছিলেন, মেয়েটির নামে কোনও ভাল কাজের কথা। বাবা-মা বলেছিলেন তা হবে বিচার পাওয়ার পর। তাই নিয়ে এত কুৎসা? কেন? মনে রাখবেন, ক্ষতিপূরণের পরিমাণে জাতীয় স্তরে গাইডলাইন আছে। তাহলে অপপ্রচার কেন?’ প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি।


Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...