Monday, April 6, 2026

স্তন্যদানের সময় সদ্যজাতর গলা টিপে খুন করলেন মা!

Date:

Share post:

মাত্র ৬দিন আগে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। আর সেই সন্তানকে স্তন্যপান করানোর সময়েই মেরে ফেললেন মা! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম দিল্লিতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শিশুকে খুনের কথা স্বীকার করে নিয়ে যুবতী জানিয়েছেন, মানসিক অবসাদ থেকে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর এর আগে ২টি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন শিবানী। তবে অসুস্থ হয়ে দুজনেরই মৃত্যু হয়েছিল। তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরেও খুশি হতে পারছিলেন না তিনি। আশঙ্কা ছিল, এই সদ্যজাতেরও মৃত্যু হবে। আর এখান থেকে জন্ম নেয় অবসাদ। শেষে মানসিক বিকারগ্রস্ত হয়ে স্তন্যপান করানোর সময় নিজের সন্তানকে নিজেই মেরে ফেলেন তিনি। এরপর সন্তান নিখোঁজের মিথ্যে গল্প ফেঁদে থানায় অভিযোগ দায়ের করতে এসেছিলেন। পরিকল্পনা ছিল, শহর ছেড়ে দূরে পালিয়ে যাওয়ার। তবে তার আগেই ধরে ফেলে পুলিশ।ওই মহিলার বাড়ির ছাদ থেকে ব্যাগবন্দি অবস্থায় উদ্ধার করা হয় সদ্যজাতের দেহ। স্থানীয় থানার দাবি, জেরায় সমস্ত ঘটনা স্বীকার করেছেন শিবানী। তাঁর নামে একাধিক ধারায় মামলা রুজু করার পাশাপাশি কাউন্সেলিংয়েরও ব্যবস্থা করা হয়েছে।


Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...