Monday, April 13, 2026

গভীর রাতে ফের কলকাতায় শুটআউট! গুরুতর আহত লরিচালক, গ্রেফতার ২

Date:

Share post:

গভীর রাতে ফের কলকাতায় (Kolkata) শুটআউট! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, রবিবার গভীর রাতে বাবুঘাটে (Babughat) লরিচালককে গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, বাবুঘাট এলাকার বাজেকদমতলা ঘাটে রবিবার রাত ২টো নাগাদ গুলি চলে। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ লরিচালকের নাম কান্তি সিং। তিনি হাওড়ার বাসিন্দা। কান্তি বালি বোঝাই লরি চালাতেন বলে খবর। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বালির দাম নিয়ে দরাদরি করতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন ওই লরি চালক। তার জেরেই লরি চালকের উদ্দেশে গুলি চালানো হয়। পাশাপাশি তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে কোহিনুর মার্কেট এলাকায় বালিভর্তি লরি নিয়ে যাওয়ার বরাত পেয়েছিলেন চালক। তাঁর মালিকের সঙ্গে লরির নিয়ে যাওয়ার জন্য ৩৩ হাজার টাকায় রফাও হয়। অভিযোগ, ফোনে ৩৩ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও লরি পৌঁছলে চালকের হাতে মাত্র ২৮ হাজার টাকা তুলে দেওয়া হয়। এরপর লরিচালক মালিককে ফোন করে বিষয়টি জানালে তিনি লরি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

তবে পুলিশ জানতে পেরেছে মূল অভিযুক্তের নাম টিঙ্কু। সেই গুলি চালিয়েছে। তাঁর সঙ্গে ছিল আরিফ, আসিফ এবং দানিশ নামের তিন যুবক। রবিবার রাতেই আসিফ এবং আরিফকে ময়দান থানার পুলিশ রাতে গ্রেফতার করে। ইতিমধ্যে অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শুটআউটের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ময়দান এবং উত্তর বন্দর থানার পুলিশ। লরিচালককে উদ্ধার করে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন।


Related articles

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...