Monday, April 13, 2026

কাজে এল না ‘চুক্তি’! ফের রক্তাক্ত মণিপুর, গুলির লড়াইয়ে মৃত্যু মহিলার 

Date:

Share post:

অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না মণিপুরের (Manipur)। সময় যত গড়াচ্ছে কুকি-মেতেইদের সংঘর্ষ যেন বেড়েই চলেছে। রবিবার সেখানে ফের গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় এক জনের মৃত্যুর খবর সামনে এসেছে। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় একাধিক মানুষকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, কুকি ও মেতেইদের শান্তি চুক্তির এক মাস কাটতে না কাটতেই ফের এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে কোন পক্ষ গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে কুকি-মেতেইরা। স্থানীয়দের দাবি, রাজ্যের কাংপোকপি জেলার নাখুজাং গ্রামে একটি ড্রোন হামলা হয়। তার জন্য অনেক মানুষ প্রাণে বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে আসে। সেই সময়েই ছোঁড়া গুলিতেই একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম নাগংবাম সুরবালা (৩১)। পাশাপাশি ঘটনায় আহতের সংখ্যা ৯। পুলিশ সূত্রে খবর, আহত ৯ জনের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ এবং বাকিরা বিস্ফোরণে জখম হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর মতে, বোমা বিস্ফোরণের আগে আকাশে দুটি ড্রোন উড়তে দেখা গিয়েছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই বোমার আওয়াজে কেঁপে ওঠে এলাকা। তবে সূত্রের খবর, এদিন বিস্ফোরণের পর যখন গুলির লড়াই শুরু হয় তখনই পাল্টা দেয় নিরাপত্তারক্ষীরাও। সেই গুলির লড়াইয়ের মাঝে পড়েই প্রাণ হারিয়েছেন ওই মহিলা। ইতিমধ্যে মণিপুর পুলিশ সকলকে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছে।


Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...