Sunday, April 12, 2026

মাসের শুরুতেই ধামাকা! ৮২ হাজারের গণ্ডি পেরলো সেনসেক্স, রেকর্ড গড়ল নিফটি-ও

Date:

Share post:

সেপ্টেম্বর মাসের প্রথম কর্মব্যস্ত দিনেই ফের রেকর্ড শেয়ার বাজারের (BSE)। সোমবার বাজার খুলতেই হু হু করে চড়ল সেনসেক্সের (Sensex) পারদ। রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে নিফটিও (Nifty)। সোমবার শেয়ার বাজার খুলতেই সেনসেক্স সূচক ৮২,৭২৫.২৮ -এ পৌঁছয়। এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ সূচক। নিফটিও বেড়ে গিয়ে পৌছয় ২৫,৩৩৩.২৮ -এ। মাসের শুরুতেই এমন ছবিতে স্বস্তিতে বিনিয়োগকারীরা।

টানা ১২ দিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল নিফটি। শুক্রবার বাজার বন্ধের আগে রেকর্ড উচ্চতায় পৌঁছয় সেনসেক্স-নিফটির সূচক। সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই বিএসই সেনসেক্স ১৫৫.৩২ সূচক বেড়ে ৮২,৫২১.০৯ অঙ্কে পৌঁছয়। নিফটির সূচক ৭৭.০ অঙ্ক বেড়ে ২৫,৩১৩.১০ অঙ্কে পৌঁছয়। এদিন বাজার ঊর্ধ্বমুখী হতেই লাভের মুখ দেখেছে একাধিক সংস্থা। সূত্রের খবর, হিরো মোটোকর্পের শেয়ার ২.৫০ শতাংশ বৃদ্ধি হয়েছে। বাজাজ অটোর শেয়ার দরও ২.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এইচডিএফসি লাইফ-র শেয়ারও ১.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে খবর।

তবে এদিন চরম লোকসানের মুখ দেখেছে টাটা মোটরস। তাদের ১.৪৪ শতাংশ শেয়ার পতন হয়েছে। অন্যদিকে হিন্দালকোর শেয়ার ১.১৩ শতাংশ পতন হয়েছে।


Related articles

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...