Monday, April 13, 2026

সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন, আগামিকাল বিল পেশ

Date:

Share post:

আরজি কর-কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য।এই আবহে আজ সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন শুরু। ধর্ষণ নিয়ে কঠোর আইন আনতে চায় রাজ্য সরকার। মঙ্গলবার এনিয়ে বিল আনা হবে বিধানসভায়। আগামিকালই আলোচনা ও বিল পাশের সম্ভাবনা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফাঁসির শাস্তি চেয়ে আইনের পক্ষে। কেন্দ্রের কাছে দাবি তুলে ধরার পাশাপাশি, রাজ্যেও নতুন আইন আনতে চায়। সেই লক্ষ্য নিয়েই বিশেষ অধিবেশন বিধানসভার।

গত বুধবার মেয়ো রোডে  তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ধর্ষকদের জন্য ন্যায় সংহিতায় ১০ বছর, ১২ বছরের ধাপ রয়েছে। এর কী প্রয়োজন ছিল। রাজ্যের হাতে ক্ষমতা নেই। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে সাত দিনে করে দেব আমি। যারা ধর্ষণ করবে, তাদের একমাত্র সাজা ফাঁসি, ফাঁসি, ফাঁসি। ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি, আর কিছু নয়। এই একটা কাজ করলে মনে রাখবেন, সব ঠাণ্ডা হয়ে যাবে।

আগামিকাল, মঙ্গলবার বিধানসভায় বিল নিয়ে আলোচনার পর তা পাশ করানো হবে। আলোচনায় অংশ নেবে বিজেপি পরিষদীয় দলও। তবে সোমবার অধিবেশন শুরু হয়ে শোকপ্রস্তাবের পরেই শেষ হয়ে যাবে। অধিবেশন শুরুর আগে বসবে কার্যবিবরণী কমিটির বৈঠক। দুপুর দুটোয় আজ অধিবেশন বসবে। সোমবারের অধিবেশন শোকপ্রস্তাবের পরেই শেষ হয়ে যাবে।  পরিষদীয় দফতর সূত্রে জানা গিয়েছে, বিধানসভার  শোকপ্রস্তাবে নাম রয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। যিনি গত ৮ অগাস্ট প্রয়াত হয়েছেন। রাজ্যের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনা হতে পারে৷

সোমবার দুপুরে বিধানসভায় কার্যবিবরণী কমিটির বৈঠক বসবে। সেই বৈঠকে স্থির হবে বিধানসভার দু’দিনের কর্মসূচি। সেই কর্মসূচিতেই মঙ্গলবার বিধানসভায় বিলটি নিয়ে আলোচনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...