Wednesday, June 24, 2026

আর জি কর কাণ্ড: আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ছাড়াও গ্রেফতার ৩

Date:

Share post:

গ্রেফতার আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রাক্তন অধ্যক্ষকে আর্থিক দুর্নীতির মামলায় গত ১৬ দিন ধরে লাগাতার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারও সিজিও কমপ্লেক্সে সকালে পৌঁছন সন্দীপ। সেখানে টানা সাড়ে ৯ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আচমকাই সেখান থেকে তাঁকে বের করে নিজাম প্যালেসে নিয়ে ঢোকেন CBI আধিকারিকরা। তার পরেই তাঁর গ্রেফতারির খবর জানানো হয়।

সন্দীপ ছাড়াও এদিন গ্রেফতার হয়েছেন আরও ৩ জন। সন্দীপ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী ও একজন নিরাপত্তারক্ষী গ্রেফতার। দুজন ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা এবং নিরাপত্তারক্ষী আফসার আলিকে গ্রেফতার করেছে সিবিআই। প্রসঙ্গত, আর্থিক দুর্নীতিতে সন্দীপের সঙ্গে সঙ্গে বেশ কয়েক জনের নাম উঠে এসেছিল। তাঁদের মধ্যে এক জন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহ। বিপ্লবের সংস্থা ‘মা তারা ট্রেডার্স’ হাসপাতাল হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। গত সপ্তাহে সাঁকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই। সোমবার তাঁকেই গ্রেফতার করা হয়েছে। এদিন রাত্রেই বি আর সিং হাসপাতাল থেকে ৩ চিকিৎসকের দল আসেন নিজাম প্যালেসে। সন্দীপ ঘোষ সহ তিন জনের মেডিক্যাল চেক আপ করবেন তারা।

এদিকে ঘোলা জলে মাছ ধরতে এদিন জুনিয়র ডাক্তারদের অবস্থানে এসে গো ব্যাক স্লোগান শুনতে হল প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এদিন বিজেপি সাংসদের আসা মাত্রই মুহূর্তে বদলে যায় জুনিয়র চিকিৎসকদের স্লোগান। সাফ, তীব্র ভাষায় বুঝিয়ে দেওয়া হয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাঁরা চাইছেন ন, চাইছেন না রাজনীতির রং। কয়েক মিনিটের মাথায় গলি পথে বেরিয়ে যেতে হল বিজেপি নেতাকে।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসার পরও অনড় জুনিয়র ডাক্তাররা। পুলিশের সঙ্গে আন্দোলনকারী ডাক্তারদের তিন দফা আলোচনা হলেও বেরাল না কোনও সমাধানসূত্র। রাস্তা দখল থেকে রাত দখলের এমনকি দাবি না মানা পর্যন্ত অবস্থানে থাকার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তাররা।

আরও পড়ুন- নবাবের শহরে ডার্বি জয় মোহনবাগানের, টাইব্রেকারের হারাল ইস্টবেঙ্গলকে

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...