Saturday, June 27, 2026

বামেদের ‘মহামিছিল’ ঘিরে ধুন্ধুমার, থেমে গেল শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যান চলাচল

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে ন্যায়বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে এবার শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল করল বামেরা।আর সেই ‘মহামিছিল’ ঘিরে থেমে গেল শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যান চলাচল।কারণ, পুলিশের বাধা পেয়ে বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ বাম নেতারা নেতাজি মূর্তির সামনে রাস্তায় বসে পড়েন।মঙ্গলবার বিকেলে বামেরা কার্যত অবরোধ শুরু করে দেন শ্যামবাজারে।এদিন রাজাবাজার ট্রাম ডিপো থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বামফ্রন্টের রাজ্য নেতারা। কিন্তু পুলিশি বিধিনিষেধের কারণে শ্যামবাজারে মিছল আটকে দেওয়া হয়। এরপরই দলের নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়েন।ব্যস্ত সময়ে সেখানেই শুরু হয় বক্তৃতা।

আরজি করের ঘটনার তদন্ত এখন করছে সিবিআই। সেই তদন্তের দিকেও ‘নজর’ রয়েছে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব।শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মতো গুরুত্বপূর্ণ সংযোগে বামেদের অবরোধের জেরে সোমবার সন্ধ্যায় প্রবল যানজটের সৃষ্টি হয় উত্তর কলকাতার বিভিন্ন এলাকায়।এদিন রাজাবাজার থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করার ঘোষিত কর্মসূচি ছিল বামেদের৷মিছিল আটকাতে একাধিক ব্যারিকেড তৈরি করে পুলিশ৷ কিন্তু খান্না মোড়ের কাছে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বামেদের মিছিল৷ এর পর শ্যামবাজারের কাছে ফের মিছিল আটকায় পুলিশ৷ তখনই ছড়ায় উত্তেজনা৷ বন্ধ হয়ে যায় আরজি কর গামী রাস্তা৷বিকেল বেলার ব্যস্ত সময়ে শ্যামবাজারের মতো এলাকায় বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক যানজট তৈরি হয়৷

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...