Saturday, June 27, 2026

১৫ সেপ্টেম্বরের মধ্যে পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার নির্দেশ খাদ্য দফতরের

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকরা রেশন কার্ড পেয়ে যাবেন ১৫ সেপ্টেম্বরের মধ্যেই। রাজ্যের খাদ্য দফতরের পক্ষ থেকে এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসগুলিতে। ইতিমধ্যেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের তালিকা চলে এসেছে দফতরের হাতে। ১ লক্ষ ২৪ হাজার পরিযায়ী শ্রমিকের নাম উঠে এসেছে সেই তালিকায়। এরপরই আঞ্চলিক ইনসপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে, পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে খোঁজখবর নিয়ে রেশন কার্ড ইস্যু করতে।

পুরো বিষয়টিই হবে অনলাইনে। তালিকাভুক্ত পরিযায়ী শ্রমিকদের ফোনে মেসেজ যাবে। তারপর আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে তাঁদের। অধিকাংশ পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই রেশন কার্ড পেয়ে গিয়েছেন। রেশন কার্ড পাননি, এমন শ্রমিকের সংখ্যা কম। সম্প্রতি পর্যালোচনা বৈঠকে বলা হয়েছে, রেশন কার্ড না থাকা পরিযায়ী শ্রমিকের সংখ্যা সম্ভবত ১ লক্ষ ২৪ হাজার। কার্ড দেওয়ার সময় যাচাই করতে হবে, পরিযায়ী শ্রমিক বা তাঁর পরিবারের কোনও সদস্যের কার্ড আছে কি না। কার্ড সক্রিয় না থাকলে তা চালু করার ব্যবস্থা করতে হবে। যে সমস্ত পরিযায়ী শ্রমিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তাঁদের নাম অনলাইনে নথিভুক্ত রাখা থাকবে।

আরও পড়ুন- ফের নৃশংস গোরক্ষা বাহিনী! হরিয়ানায় ২৫ কিলোমিটার ধাওয়া করে খুন দ্বাদশ শ্রেণীর ছাত্র

 

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...