Wednesday, June 24, 2026

কর্ণাটকে ডেঙ্গি মহামারি ঘোষিত, লাগু জরিমানা

Date:

Share post:

ব্যাপক হারে ছড়াচ্ছে ডেঙ্গি। এবার মহামারি ঘোষণা করল কর্ণাটক সরকার। এই মুহূর্তে মৃত্যুর হার তেমন না বাড়লেও, মৃত্যু বাড়ার আগেই সতর্ক হতে চাইছে সিদ্দারামাইয়া সরকার। লাগু হয়েছে কড়া নিয়ম, সেই সঙ্গে জরিমানাও।

২০২৩ সালে গোটা বছরে যে পরমাণ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, সেই সংখ্যাকে ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই আক্রান্ত ২৪ হাজার ৫০০, যা গত বছরের থেকে পাঁচ হাজার বেশি। বেঙ্গালুরুর প্রশাসন বৃহৎ ব্যাঙ্গালুরু মহানগর পালিকে-র পক্ষ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি নজরদারি।

নিয়ম লাগু করে বলা হয়েছে যে ভূখণ্ডের মালিক যিনি, তিনিই সেখানকার সমস্ত জল ধরে রাখার স্থানের দায়িত্বশীল। এর মধ্যে পুকুর সুইমিং পুল যেমন রয়েছে, তেমনই রয়েছে বাড়ির ফুলদানি। বিভিন্ন জমা জলের এলাকা অনুযায়ী গোটা রাজ্যে ২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য হয়েছে।

গ্রামীন এলাকায় জরিমানা পরিমাণ কম ও শহরাঞ্চলে বেশি রাখা হয়েছে। যেমন ফুলদানি বা বালতিতে জল জমালে শহরাঞ্চলে ৪০০ টাকা ও গ্রামাঞ্চলে ২০০ টাকা জরিমানা। নির্মাণকাজের জন্য জল জমালে শহরাঞ্চলে জরিমানা সর্বোচ্চ, ২০০০ টাকা। গ্রামাঞ্চলে সেক্ষেত্রে জরিমানা ১০০০ টাকা।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...