Saturday, June 27, 2026

আর জি কর কাণ্ড: ২৩ দিনের পরেও এখনও মেলেনি উত্তর! সিবিআই-এর কাছে জবাব চাইল তৃণমূল

Date:

Share post:

তদন্তভার হাতে নেওয়ার পর ২৩ দিন অতিক্রান্ত। তারপরও আরজি করে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও নীরব সিবিআই। সেইসঙ্গে রয়েছে ধোঁয়াশাও। এবার জবাব দিক সিবিআই। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের এই দাবি জানালেন মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা।

মন্ত্রী ব্রাত্য বসু বলেন, প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে। যদি তা হয়েই থাকে, তবে কীভাবে হয়েছে, কারা করেছে? সিবিআই তা বলছে না কেন? সেই অপরাধীদের সিবিআই এখনও পর্যন্ত গ্রেফতার করেনি কেন? কেন তাদের আইনের আওতায় আনা হয়নি? এদিন একইসঙ্গে বিজেপির দ্বিচারিতা নিয়েও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

মন্ত্রী শশী পাঁজা বলেন, বিজেপি বিধানসভার ভিতরে অপরাজিতা বিলকে সমর্থন জানিয়ে বলছে, দেরি করলে সিবিআইয়ের কাছ থেকেও তারা জবাব চাইবে। কিন্তু তারা নবান্ন অভিযান, রাজ্য মহিলা কমিশনের গেটে তালা ঝোলানোর অভিযান করলেও তারা সিজিও কমপ্লেক্স অভিযান করেনি। কেন? তারা বাইরে এক কথা বলবে, আবার বিধানসভার ভিতরে আর এক দাবি করবে, তা তো হতে পারে না! ৯ অগাস্ট ঘটনার দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের গতি-প্রকৃতির উপর নজর রেখেছিলেন। তিনি নিজেই একাধিকবার জানিয়েছেন, ওইদিন ঝাড়গ্রামে থাকলেও পুলিশের সঙ্গে ক্রমাগত যোগাযোগে ছিলেন। ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রাই। এরপর হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তারপর ২৩টা দিন কেটে গিয়েছে। নতুন করে আর কোনও গ্রেফতারও হয়নি। তাই এবার জবাব দিক সিবিআই, দাবি তৃণমূল কংগ্রেসের। ব্রাত্য ও শশী দু’জনেরই অনুরোধ, শোকাতুর পরিবারটিকে নিয়ে রাজনীতি করবেন না।

আরও পড়ুন- অগ্নিবীর নিয়ে ব্যাকফুটে মোদি সরকার! সংশোধন হতে পারে পুরো প্রকল্প

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...