Saturday, June 27, 2026

R G Kar-কাণ্ডে পরিবারকে টাকা অফার! CBI জানে? প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

ঘরে যখন নিথর দেহ, তখন না কি ডি সি নর্থ অভিষেক গুপ্তা তাঁদের টাকা দিতে চান! বুধবার, রাত দখলের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে আর জি কর হাসপাতালের (R G Kar Medical College And Hospital) সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবার। কিন্তু তার পরেই আর একটি ভিডিও ভাইরাল হয়। (ভিডিও-র সত্যতা জারি করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। যেখানে দেখা যায় সন্তানহারা দম্পতি বলছেন, টাকা দেওয়ার কথা তাঁরা বলেননি। এই নিয়ে বৃহস্পতিবার প্রবল টানাপোড়েন চলে। এবার এই বিষয় নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল (TMC)। দলের তরফ প্রশ্ন তোলা হয়েছে, এই টাকা অফারের কথা সিবিআই জানে?তৃণমূলের (TMC) স্পষ্ট মত, এই ঘটনা নিয়ে রাজনীতি করবেন না।
কয়েকটি প্রশ্ন তুলেছে তৃণমূল।
১. পুলিশ টাকা অফার করেছে, এই কথা কী সিবিআইকে নির্যাতিতার বাবা-মা জানিয়েছিলেন? কারণ একাধিক বার সিবিআই অফিসাররা তাঁদের বাড়িতে গিয়েছে।
২. যদি নির্যাতিতার বাবা-মা এই ঘটনার কথা সিবিআইকে জানিয়ে থাকেন তবে তারা সেই সংশ্লিষ্ট অফিসারকে সামন করেননি কেন?এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যদি সত্যিই পুলিশ অফিসাররা টাকা অফার করে থাকেন তাহলে এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে তদন্তের আওতায় আসা দরকার। কিন্তু কোনটা ঠিক সেটা পরিষ্কার নয়। যদি ভিডিওটি ফেক হয়ে থাকে তবে CBI-কে না জানিয়ে আন্দোলনকারীদের মঞ্চে এসে একথা বলতে হল!

এদিকে নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে একটি ভিডিও সামনে এসেছে। যেখানে তাঁর বাবা-মা বলছেন, পুলিশ আমাদের কোনও টাকা অফার করেনি। অথচ বুধবার সাংবাদিক বৈঠকে তাঁরাই অভিযোগ করেছেন, ৯ অগাস্ট এক পুলিশ অফিসার টাকা অফার করেছেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একইসঙ্গ রাজনীতিও। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগ, পুলিশের পক্ষ থেকে তাঁদের টাকার প্রস্তাব দেওয়া হয়। মেয়ের দেহ যখন ঘরে তখন তাঁকে টাকা দেওয়ার চেষ্টা করেন! কিন্তু তিনি সেই টাকা নেননি। যদিও সেই টাকা সরকারি তরফের আর্থিক সাহায্যের টাকা কি না তা স্পষ্ট করে করেনি নির্যাতিতার পরিবার।










Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...